ভুয়া মামলার হয়রানি রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন করা হয়েছে : আইন উপদেষ্টা

২৯ জুন, ২০২৫(বিবিনিউজ):‌‌ ভুয়া মামলা দায়ের এবং মামলায় নিরপরাধ ব্যক্তিকে পক্ষভুক্ত করার চেষ্টা রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজিত হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আইন উপদেষ্টা বলেন, ‘অ্যাডভাইজার কাউন্সিলের আজকের বৈঠকের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- ফৌজদারি কার্যবিধির একটি সংশোধন। আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই খুব বিব্রত, এবং এ বিষয়েগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। তেমনই একটি বিষয়…

Read More

সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার,২৯ জুন, ২০২৫(বিবিনিউজ):‌‌ সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চার শতাধিক দৃষ্টি প্রতবন্ধী নারী ও পুরুষ।শনিবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে সামনে সাভার-বিরুলিয়া সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়। এসময় বক্তারা বলেন, প্রতিত সরকারের সময়ে যারা চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে ৫ই আগস্টের পর তারাই ভোল পাল্টে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব চিহ্নিত চাঁদাবাজদের অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক। নয়তো আগামী আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন বক্তারা।

Read More