সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার,২৯ জুন, ২০২৫(বিবিনিউজ):‌‌ সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চার শতাধিক দৃষ্টি প্রতবন্ধী নারী ও পুরুষ।
শনিবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে সামনে সাভার-বিরুলিয়া সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়। এসময় বক্তারা বলেন, প্রতিত সরকারের সময়ে যারা চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে ৫ই আগস্টের পর তারাই ভোল পাল্টে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব চিহ্নিত চাঁদাবাজদের অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক। নয়তো আগামী আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন বক্তারা।

Related posts

Leave a Comment