মুজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ,১৫ শ্রমিক আহত


স্টাফ রিপোর্টার,৩১অক্টোবর,(বিবিনিউজ): মুজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ শ্রমিক আহত হয়েছে। এঘটনায় সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ জানায়,সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকায় বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে ২৩ হাজার টাকা মুজুরির দাবিতে কয়েকটি গার্মেন্টস হামলা চালায়। এসময় পুলিশ ভাঙচুরে বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও টিয়ার সেল নিক্ষেপ করলে শ্রমিক ও পুলিশের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় দশ জন শ্রমিক আহত হয়। বর্তমানে সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।
অপরদিকে একই দাবিতে আশুলিয়া জামগড়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচজন শ্রমিক আহত হয়। বর্তমানে সেখানেও থমথমে অবস্থা বিরাজ করছে।

Related posts

Leave a Comment