বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছে:বেনজীর আহমেদ

স্টাফ রিপোর্টার (বিবিনিউজ): বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি। দুপুরের ঢাকার ধামরাইয়ের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায় যোগ দিয়ে তিনি একথা বলেন।সংসদ সদস্য বেনজীর আহমেদ এসময় আরও বলেন,বিএনপি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে স্কুল কলেজ জালিয়ে দেয় আর আওয়ামী লীগ সরকার উন্নয়ন করে বলেও বলেন তিনি।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নুরুল আলম,গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল হোসেন ও ধামরাইর পৌর মেয়র গোলাম কবির উপস্থিত ছিলেন।

Read More

আশুলিয়ায় আত্মরক্ষামূলক কারাতে প্রতিযোগীতা ও বেল্ট প্রদান

স্টাফ রিপোর্টার (বিবিনিউজ): মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্মরক্ষামুলক শিক্ষা প্রতিষ্ঠানের কারাতে প্রতিযোগীতা, প্রদর্শনী, পুরষ্কার বিতরনী ও বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সাভারের আশুলিয়ায় শুক্রবার সকালে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার ৪টি গ্রুপ ও আটটি ক্লাবের প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সৈয়দ সাগীরুজ্জামান শাকিক, লায়ন হাজী রেফাত উল্লাহ, লায়ন…

Read More