স্টাফ রিপোর্টার (বিবিনিউজ): মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্মরক্ষামুলক শিক্ষা প্রতিষ্ঠানের কারাতে প্রতিযোগীতা, প্রদর্শনী, পুরষ্কার বিতরনী ও বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার সাভারের আশুলিয়ায় শুক্রবার সকালে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার ৪টি গ্রুপ ও আটটি ক্লাবের প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সৈয়দ সাগীরুজ্জামান শাকিক, লায়ন হাজী রেফাত উল্লাহ, লায়ন ডা.আসাদুললাহ দুলাল, বিকেএসপির ভাইস প্রিন্সিপ্যাল আব্দুস সালাম, ড. শামীমুজ্জামান শামীম, নজরুল ইসলাম, সফিউদ্দিন, ইউনুুস খান, সুজন রানা, লায়ন কাজী মাহবুব, শেখ বাশার ও পাপ্পুরাজ কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এস পাপ্পুরাজ।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও বেল্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
