বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছে:বেনজীর আহমেদ

স্টাফ রিপোর্টার (বিবিনিউজ): বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি। দুপুরের ঢাকার ধামরাইয়ের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
সংসদ সদস্য বেনজীর আহমেদ এসময় আরও বলেন,বিএনপি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে স্কুল কলেজ জালিয়ে দেয় আর আওয়ামী লীগ সরকার উন্নয়ন করে বলেও বলেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নুরুল আলম,গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল হোসেন ও ধামরাইর পৌর মেয়র গোলাম কবির উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment