স্টাফ রিপোর্টার ,১৬অক্টোবর,(বিবিনিউজ): সারা দেশে বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি দিশে হারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। রবিবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট চেয়ে এক গণসংযোগ কালে তিনি এ মন্তব্য করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি দেশে আবারও জ্বালাও পোড়াও শুরু করতে চায় তারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশ বিদেশে ষড়যন্ত্র করছে বলেও বলেন তিনি।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
বিএনপি দেশে আবারও জ্বালাও পোড়াও শুরু করতে চায় :ত্রাণ প্রতিমন্ত্রী
