স্টাফ রিপোর্টার,৩১ জুলাই, ২০২৫(বিবিনিউজ): বুধবার রাত ৯টার পরপর আশুলিয়ার বাইপাইলে অনুস্থানস্থলে উপস্থিত হন এনসিপির কেন্দ্রিয় নেতা নাসির, তাসনিম জারা ও নাহিদ ইসলাম। তবে অসুস্থতার কারনে উপস্থিত হতে পারেনি সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। আগত নেত্রীবৃন্দকে বরন করে নেন স্থানীয় নেতাকর্মীরা। মঞ্চে ওঠার পর স্লোগানে উত্তাল হয় বাইপাইল এলাকা। পরে একে একে মঞ্চে বক্তব্য রাখেন নাসির, তাসনিম জারা এবং নাহিদ ইসলাম। এসময় এনসিপির নেতারা আগামী ৩ আগষ্ট কেন্দ্রিয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সকলকে যোগ দেয়ার আহবান জানান। পরে রাত সাড়ে ১০ টার দিকে কর্মসুচি শেষ করে বাইপাইল ত্যাগ করেন নেতাকর্মীরা। পরে…
Read MoreMonth: July 2025
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত
৩১ জুলাই, ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সভায় ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
Read Moreফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বকে আহ্বান ফ্রান্সসহ ১৫ দেশের
৩০ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ফ্রান্সসহ ১৫টি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের সব দেশকে আহ্বান জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বুধবার এ তথ্য জানিয়েছেন। প্যারিস থেকে এএফপি জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সম্মেলনের পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক্স-এর এক পোস্টে লিখেছেন, ‘নিউইয়র্কে আরো ১৪টি দেশের সঙ্গে ফ্রান্স একটি সম্মিলিত আহ্বান জানাচ্ছে যে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি এবং যারা এখনো তা করেনি, তাদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ এই সম্মেলনের লক্ষ্য ছিল ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানকে পুনর্জীবিত করা।
Read Moreশহিদ পরিবারদের সংবর্ধনা ও রেড জুলাই র্যালি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, ৩০ জুলাই, ২০২৫(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহিদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) বলেছেন, গত ১৫ বছরে শুধু কথা বলার জন্য অনেককে নিষ্পেষিত হতে হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান আমাদের সেই শোষণ থেকে মুক্তি দিয়েছে। এই অভ্যুত্থানকে ধারণ করতে না পারলে এবং শহিদ ও আহতদের রক্তের ঋণ মনে রাখতে না পারলে, তাদের প্রতি অনেক বড় অবিচার করা হবে। উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থাপনা ও সড়ক নামকরণের মাধ্যমে স্মরণে রাখার উদ্যোগ নেওয়া হবে। উপ-উপাচার্য (শিক্ষা) ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে…
Read Moreসাভারের আশুলিয়ায় বিএনপির জনসভা ও এনসিপির পদযাত্রা আজ, নিরাপত্তা জোরদার
স্টাফ রিপোর্টার, ৩০ জুলাই, ২০২৫(বিবিনিউজ):আজ ঢাকার সাভারের আশুলিয়ার শ্রীপুওে দারুল ইহসান মাদ্রাসায় মাঠে জুলাই-আগষ্ট আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের স্বরণে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র শ্রমিক জনতার সম্মানে ঢাকা জেলা বিএনপির উদ্দ্যোগে এক স্বরণসভা অনুষ্ঠিত হচ্ছে।এ বিশাল জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশুলিয়ায় জুলাই আগষ্টে নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য শুনবেন এবং লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করবেন। সকাল থেকেই আশুলিয়ায় আব্দুল গফুর মিয়া চেয়ারম্যানের,ধামরাইয়ে বিএনপির নেতা তমিজ উদ্দিনের,যুবদল নেতা মুরাদের,সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার মাইনুল ইসলাম বিল্টু এবং সাবেক এমপি ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর নেতৃত্বসহ অংগ সংগঠনের অন্যান্য…
Read Moreআগামীকাল পুলিশের গুলিতে নিহতদের স্বরণে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতার সম্মানে স্বরণসভা অনুষ্ঠিত হবেঃ সালাউদ্দিন বাবু
স্টাফ রিপোর্টার, ২৯ জুলাই, ২০২৫(বিবিনিউজ):আগামী ৩০ জুলাই সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহতদের স্বরণে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র শ্রমিক জনতার সম্মানে স্বরণসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। ৩০ জুলাই দুপুর তিনটায় আশুলিয়ার শ্রীপুর দারুল ইহসান মাদ্রাসায় এ স্বরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি লন্ডন থেকে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া হাই স্কুল এন্ড কলেজের ২০২৫ এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ…
Read Moreফিউচার ইনভেস্টমেন্ট গ্লোবাল কনফারেন্সে প্রধান উপদেষ্টাকে সৌদি যুবরাজের আমন্ত্রণ
২৯ জুলাই ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআআই৯) নবম আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক আয়োজনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হলো। এই কনফারেন্সে আমন্ত্রণ জানানোর জন্য প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আশা প্রকাশ…
Read Moreগাজীপুরের কোনাবাড়ীতে ডাচ্-বাংলা ব্যাংক এর আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার ,২৯ জুলাই ২০২৫(বিবিনিউজ):গাজীপুরের কোনাবাড়ীতে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত। ব্যাংকিং সম্পর্কিত সাধারণ ধারনা,পাশাপাশি এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং তথ্য সাধারন মানুষের কাছে পৌছে দেয়া ও সেবার মান বাড়ানোর লক্ষ্যে কর্মকর্তা,স্থানীয় এজেন্ট পয়েন্ট মালিক,শিক্ষক,শিক্ষার্থী,গামের্ন্টস কর্মী এবং সাধারন গ্রাহকদের নিয়ে দিন ব্যাপী এ কর্মশালা সম্পন্ন হয়। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সুনামধন্য কাচ্চিবাড়ী থাই চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ব্যাংকিং,মোবাইল ব্যাংকিং গ্রাহক এবং এজেন্ট মালিকদের উৎসাহ-উদ্দিপনা বাড়ানোর লক্ষ্যে অতিথিগন বক্তব্য প্রদান করেন। দিন ব্যাপী আলোচনা সভায় প্রধান অতিথি ডাচ-বাংলা ব্যাংক কোনাবাড়ী শাখা ব্যবস্থাপক ও সিনিয়র সহকারী ভাইস…
Read Moreএকনেক সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২ প্রকল্প অনুমোদন
২৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। একনেকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন, চারটি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির দুইটি প্রকল্প রয়েছে। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। আজকের সভায় অনুমোদিত ১২টি প্রকল্প হলো- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রকল্প, কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু…
Read Moreজুলাই আন্দোলনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : ফরিদা আখতার
স্টাফ রিপোর্টার, ২৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাইয়ের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে সকলকে নিয়ে আমরা আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই। আজ রোববার সকালে সাভারে গণবিশ্ববিদ্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান পুনর্জাগরণ : স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ফরিদা আখতার বলেন, জুলাই যোদ্ধারা কখনোই ব্যক্তিগত স্বার্থের ইস্যুতে আন্দোলনে নামেননি। তারা দেশকে ভালোবেসেই আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের চিন্তা-চেতনা ছিল উচ্চস্তরের। তিনি বলেন, জুলাই মাস এমনিতেই আমাদের জন্য এক বেদনাবিধুর সময়। তারই মধ্যে মাইলস্টোন স্কুলে…
Read More