১৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): সাভার নাগরিক ফোরামের উদ্যোগে যানজট, ফুটপাত দখল ও ময়লা-আবর্জনামুক্ত সাভারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে রেডিও কলোনি শহীদ আলামিন চত্বরে বৃক্ষরোপণ করেন আবার নাগরিক ফোরামের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাভারের প্রধান সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও ময়লা-আবর্জনার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে অফিস সময়ে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষেরা প্রতিদিনই…
Read More