স্টাফ রিপোর্টার,২১ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ঢাকার সাভারে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এজেন্ট মিট এন্ড হাফ ইয়ার বিজনেস রিভিউ মিটিং,জুন ক্লোজিং ও সফলতাকারীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন। এজেন্ট ব্যাংকিং সেবা সাধারন মানুষের কাছে পৌছে দেয়া ও সেবা মান বাড়ানো এবং এজেন্ট শাখা গুলো একাউন্ট, ডিপোজিট ,লোন বাড়ানো ও কর্মদক্ষতা বৃদ্ধিসহ উন্নয়নের লক্ষ্যে ৩ মাস পর পর রিভিউ মিটিং এবং জুনের পর জুন ক্লোজিং সভা অনুষ্টিত হয়ে আসছে। ঢাকার সাভারের শিমুলতলা এলাকায় সুনামধন্য লন্ডনাস রেস্টুরেন্ট মিলনায়তনে মাষ্টার এজেন্ট জিম টেলিকম-২ এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী এ এস এম নাঈম মুক্তার উদ্দোগে এজেন্ট মালিকদের উন্নয়নের লক্ষ্যে…
Read MoreDay: July 21, 2025
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ১৯, আহত অর্ধশতাধিক
২১ জুলাই, ২০২৫(বিবিনিউজ):বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। আজ বেলা পৌনে ৫টার দিকে মাইলস্টোনের দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান। এর আগে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের সামনে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। কলেজের বিধ্বস্ত ভবন থেকে…
Read Moreবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
২১ জুলাই, ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আজ সোমবার এক শোক বার্তায় বলেন, ‘বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।’ তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকার দুর্ঘটনার কারণ…
Read More