সাভারে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট মিট এন্ড হাফ ইয়ার বিজনেস রিভিউ মিটিং, জুন ক্লোজিং ও সফলতাকারীদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার,২১ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ঢাকার সাভারে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এজেন্ট মিট এন্ড হাফ ইয়ার বিজনেস রিভিউ মিটিং,জুন ক্লোজিং ও সফলতাকারীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন। এজেন্ট ব্যাংকিং সেবা সাধারন মানুষের কাছে পৌছে দেয়া ও সেবা মান বাড়ানো এবং এজেন্ট শাখা গুলো একাউন্ট, ডিপোজিট ,লোন বাড়ানো ও কর্মদক্ষতা বৃদ্ধিসহ উন্নয়নের লক্ষ্যে ৩ মাস পর পর রিভিউ মিটিং এবং জুনের পর জুন ক্লোজিং সভা অনুষ্টিত হয়ে আসছে।


ঢাকার সাভারের শিমুলতলা এলাকায় সুনামধন্য লন্ডনাস রেস্টুরেন্ট মিলনায়তনে মাষ্টার এজেন্ট জিম টেলিকম-২ এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী এ এস এম নাঈম মুক্তার উদ্দোগে এজেন্ট মালিকদের উন্নয়নের লক্ষ্যে এ ধরনের সভা হয়ে আসছে।
এজেন্ট মালিকদের উৎসাহ-উদ্দিপনা বাড়ানোর লক্ষ্যে ৩ জন বিজয়ী প্রতিষ্ঠান মালিকদের নাম ঘোষনা করেন। এতে ৩টি প্রতিষ্ঠানের মালিকদেরকে উৎসাহিত করার জন্য সম্মননা স্বারক প্রদান করা হয় । ২০২৫ সালের কৃতিত্ব হিসেবে পুরস্কার প্রাপ্তরা হলেন, লোন প্রদানের ক্ষেত্রে প্রথম ব্যাংক কলোনীর হোপ বিজেনেস সেন্টারের(এইচবিসির) এর এজেন্ট শাখার ওনার সিনিয়র সাংবাদিক শেখ বাশার,একাউন্ট করার ক্ষেত্রে সাভার বাজার বাসষ্ট্যান্ডে ফ্রেন্ডটেডার্স এর ওনার সৈয়দ হাসিবুর রহমান ও ডিপোজিটের ক্ষেত্রে মৌ টেলিকমের ওনার মোঃ আলাউদ্দিন সোহাগ । বাকী সকল এজেন্ট শাখাকে সান্তনা পুরস্কারও দেন কর্তৃপক্ষ।


আজ দিন ব্যাপী আলোচনা সভায় মাষ্টার এজেন্ট জিম টেলিকম-২ এর মালিক এ এস এম নাঈম মুক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ডাচ-বাংলা ব্যাংক সাভার শাখা ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ইবনুল হাসান,বিশেষ অতিথি সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ, সাভার এরিয়া অফিস ইনচার্জ এসসিএম আফাজ উদ্দিন, সাভারের এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম,সিনিয়র সেলস ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দীক, সিনিয়র সেলস ম্যানেজার এসএম আসাদুল ইসলাম, সিনিয়র সেলস ম্যানেজার রেজোয়ানা সুলতানা রাফি,এরিয়া ম্যানেজার মার্চেন্ট রকেট সোহরাব হোসেন, ট্রেনিং মার্কেটিং অফিসার মোঃ সুলতান মাহমুদ, সিনিয়র সিএমও আব্দুল হালিম,সিএমও আপেল মাহমুদ,কর্পোরেট অফিসার নূর এ আলম, এআরও উজ্জল সরকার, এআরও সুফিয়া আক্তার সুফি ও ব্যাংক কলোনীর এইচবিসির এজেন্ট শাখার সিইও সিনিয়র সাংবাদিক শেখ বাশার প্রমূখ। মাষ্টার এজেন্ট জিম টেলিকম- এর ওনার এ এস এম নাঈম মুক্তার বলেন,এজেন্ট শাখার মালিকদের উৎসাহ দিতে বড় ধরনের পুরস্কার প্রদান অব্যাহত থাকবে। প্রধান অতিথি বলেন ,সকল এজেন্ট মালিকদের জন্য আমার দরজা খোলা। ব্যাংকিং যে কোন সমস্যার সমাধানের জন্য আসবেন। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে অনেক পরিশ্রম করতে হবে। আমরা কোন গ্রাহককে আলাদা মনে করি না। কারণ সকল গ্রাহকই আমাদের ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক।

Related posts

Leave a Comment