১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

২৩ জুলাই, ২০২৫(বিবিনিউজ):বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারটি দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর এবার আরও ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে অংশ নিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের নুরুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির তানিয়া রব, ১২–দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম,…

Read More

মাইলস্টোনের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে : আইন উপদেষ্টা

২৩ জুলাই, ২০২৫(বিবিনিউজ): মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, শিক্ষক, ও অভিভাবকদের সমন্বয়ে কলেজের কন্ট্রোল রুম খোলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আজ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও ক্লাসে উপস্থিতির যাবতীয় তথ্য এখানে পাওয়া যাবে। এ সংক্রান্ত সিদ্ধান্তে বলা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা ডিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে আকস্মিকভাবে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়। ঘটনাস্থলেই অনেক কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী হতাহত হয়। ওই ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও…

Read More

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্ততি কালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত আট ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার,২৩ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্ততি কালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত আট ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। ধামরাই থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম জানান রাতে ২০ থেকে ৩০ সদস্যের একদল সশস্ত্র ডাকাত পাকিস্তান বাজারে ডাকাতির প্রস্ততি নেয়। এসময় বিষয়টি এলাকাবাসী টের পেয়ে একজোট হয়ে ডাকাতদের ধাওয়া দিলে অস্ত্রসহ আট ডাকাতকে তারা হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় চাইনিজ কুড়াল রামদাসহ আট ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আট…

Read More