একনেক সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২ প্রকল্প অনুমোদন

২৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। একনেকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন, চারটি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির দুইটি প্রকল্প রয়েছে। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। আজকের সভায় অনুমোদিত ১২টি প্রকল্প হলো- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রকল্প, কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু…

Read More

জুলাই আন্দোলনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : ফরিদা আখতার

স্টাফ রিপোর্টার, ২৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাইয়ের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে সকলকে নিয়ে আমরা আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই। আজ রোববার সকালে সাভারে গণবিশ্ববিদ্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান পুনর্জাগরণ : স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ফরিদা আখতার বলেন, জুলাই যোদ্ধারা কখনোই ব্যক্তিগত স্বার্থের ইস্যুতে আন্দোলনে নামেননি। তারা দেশকে ভালোবেসেই আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের চিন্তা-চেতনা ছিল উচ্চস্তরের। তিনি বলেন, জুলাই মাস এমনিতেই আমাদের জন্য এক বেদনাবিধুর সময়। তারই মধ্যে মাইলস্টোন স্কুলে…

Read More

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস করতে চাচ্ছে: সাভারে প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, ২৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস যখন করতে চাচ্ছে এর মানে এই না যে এখন আমাদের মানবাধিকার অবস্থা খারাপ বলে আসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ সকালে ঢাকার সাভারে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে গণবিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এসময় আরও বলেন,বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে যেই ক্ষমতায় আসুক তারা সবাই প্রত্যেকে একটা যে আমাদের মানবাধিকার রক্ষার বিষয় আমরা খুবই সচেতন এবং…

Read More

নিজেদের জীবন দিয়ে বাচিয়েছেন অনেক শিক্ষার্থীদের

২৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ):নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।’ রবীন্দ্রনাথ ঠাকুরের এ পঙ্ক্তিমালা যেন হৃদয় দিয়ে ধারণ করেছিলেন মাইলস্টোনের দুই শিক্ষক-মাহেরীন চৌধুরী ও মাসুকা বেগম। জীবনকে তুচ্ছজ্ঞান করে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন অগ্নিকুণ্ডে। রীতিমতো মৃত্যুকূপে ডুব দিয়ে আটকে পড়া শিশুদের একের পর এক তুলে আনেন পরম মমতায়। তবে শেষ পর্যন্ত নিজেদের প্রাণ রক্ষা হয়নি। নিষ্পাপ ফুলগুলো বাঁচানোর তাগিদে মৃত্যুকে দুহাতে আলীঙ্গন করেন তারা। সোমবার বিমান বিধ্বস্তের পর মৃত্যুমিছিলের শোক ছাপিয়ে দুই শিক্ষকের বীরত্বগাথা ছড়িয়ে পড়ে বিশ্বজুরে।  এই শিক্ষকদের আত্মত্যাগের প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। ইতোমধ্যে তাদেরকে জাতীয় বীর…

Read More