স্টাফ রিপোর্টার, ২৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস যখন করতে চাচ্ছে এর মানে এই না যে এখন আমাদের মানবাধিকার অবস্থা খারাপ বলে আসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ সকালে ঢাকার সাভারে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে গণবিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এসময় আরও বলেন,বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে যেই ক্ষমতায় আসুক তারা সবাই প্রত্যেকে একটা যে আমাদের মানবাধিকার রক্ষার বিষয় আমরা খুবই সচেতন এবং আমরা সেটা রক্ষা করতে চাই যেহেতু জাতিসংঘ এই বিষয়ে সক্রিয় তাদের অফিস রেখে এটাকে রেখে করতে চাচ্ছে তাই সরকার সম্মতি জানিয়েছে জানিয়ে তিনি আরও বলেন,বিগত সরকারের সময় মানবাধিকার পরিস্থিতি যে ভাবে আমরা দেখেছি সরকারের পৃষ্ঠপোষকতায় যেভাবে মানবাধিকার লঙ্গন হয় এবং অনেক গুলো মানবাধিকার বিষয়ে কাঠামো আছে এইচে তখন মানবাধিকার পক্ষ তখন আমাদের পক্ষে কাজ করেছে এবং আন্তর্জাতিক ভাবে অনেক গুলো প্রতিবেদন তারা তৈরি করেছে যার ফলে ফ্যাসিস্ট সরকার আন্তর্জাতিক ভাবে ডকুমেন্টেরি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন,সরকার সবসময় চায় সবকিছু ভালো ভাবে হ্যান্ডেল করতে এবং সরকারের যে আচরণ আহেতুক আমরা কাউকে কঠিন ভাবে দমন করতে চাইনা সেটা করতে গিয়ে একটু যখন বেশী হয়ে যায় তখন আমরা সহ্যের পরিচয় দেই সমাজে যেসব কারণে মব সৃষ্টি হয় সেগুলোর কারণ বের করলে তাহলেই কমবে এখানে সরকার কোন ধরণের বাড়তি দমন মুলক ব্যবস্থা নেওয়ার পক্ষপাতিত্ব না বলেও বলেন তিনি।
এসময় গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আবুল হোসাইনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
