সাভারে রাজাশন প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি:সাভারে রাজাশন প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজাশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দিয়া এন্ড ভিশন স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাজাশন ক্রীড়াচক্র। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। খেলাটি দেখার জন্য ওই স্কুল মাঠে প্রায় পঞ্চাশ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া,সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভিসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment