স্টাফ রিপোর্টার,৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): দুর্নীতি অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগে সাভারের আশুলিয়ার সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন অব্যাহত রেখেছে দলির লেখক সমিতিসহ বিক্ষুব্ধ জনতা। সোমবার দুপুরে সিএমবি আশুলিয়া সড়কের আশুলিয়া সাব রেজিষ্ট্রার অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকার শত শত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসুচীতে যোগদান করেন। সাব রেজিষ্ট্রারের পদত্যাগের দাবিতে দাবিতে এ আন্দোলন গড়ালো আজ ২১ দিনে। ২১ দিনের আন্দোলনের ফলে সাব রেজিষ্ট্রি অফিসে বন্ধ…
Read MoreDay: July 7, 2025
নির্বাচন যত দেরি হবে, তত বাংলাদেশ পিছিয়ে যাবে: মির্জা ফখরুল
৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): নির্বাচনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের মানুষের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। সেই নির্বাচনের প্রস্তুতি কী? মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন। বিএনপিকে যেন মানুষ ভালোবাসে। বলে, “হ্যাঁ, বিএনপি ছাড়া আমাদের কোনো উপায় নাই।” এই জিনিসটাকে আমাদের তৈরি করতে হবে। সেই জন্য ত্যাগ স্বীকার করতে হবে।’ আজ সোমবার দুপুরে সিলেট নগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির ব্যবস্থাপনায় এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন…
Read Moreশেখ হাসিনার মামলায় অভিযোগ গঠন বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ ১০ জুলাই
৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী ১০ জুলাই। এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষে সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এদিন ধার্য করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। অন্যদিকে, পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী…
Read Moreকাকরাইলে পুলিশের বাধার মুখে যমুনামুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, ছত্রভঙ্গ
৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ঢাকার শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। কাকরাইলে পুলিশের বাধার পর তাঁরা মৎস্য ভবন মোড়, কাকরাইল ও আশপাশে ছত্রভঙ্গ হয়ে যান। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তাঁরা যমুনা ঘেরাও করবেন বলে জানান। দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাঁদের বাধা দেয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত, বিজিবির নাম আবার বিডিআর…
Read Moreফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন, অংশ নিচ্ছে ৩০টি রাজনৈতিক দল
৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশ বিষয়ে ঐক্য গড়ে এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে দ্রুততম সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরীর লক্ষ্যে ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বেলা সোয়া এগারোটায় দ্বিতীয় দফায় দশম দিনের মত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আনুষ্ঠানিকভাবে এ আলোচনা শুরু হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘আমরা চেষ্টা করছি আপনাদের অনুভূতি ও আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে কমিশনের উপস্থাপিত প্রস্তাবগুলোকে প্রয়োজনে সংশোধিত করে আবার উপস্থাপনা করতে। তাই এগুলো নতুন কোনো প্রস্তাব নয়, সংশোধিত প্রস্তাব।…
Read More