স্টাফ রিপোর্টার, ৩০ জুলাই, ২০২৫(বিবিনিউজ):আজ ঢাকার সাভারের আশুলিয়ার শ্রীপুওে দারুল ইহসান মাদ্রাসায় মাঠে জুলাই-আগষ্ট আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের স্বরণে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র শ্রমিক জনতার সম্মানে ঢাকা জেলা বিএনপির উদ্দ্যোগে এক স্বরণসভা অনুষ্ঠিত হচ্ছে।
এ বিশাল জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশুলিয়ায় জুলাই আগষ্টে নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য শুনবেন এবং লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করবেন। সকাল থেকেই আশুলিয়ায় আব্দুল গফুর মিয়া চেয়ারম্যানের,ধামরাইয়ে বিএনপির নেতা তমিজ উদ্দিনের,যুবদল নেতা মুরাদের,সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার মাইনুল ইসলাম বিল্টু এবং সাবেক এমপি ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর নেতৃত্বসহ অংগ সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের উদ্দ্যোগে খন্ড খন্ড মিছিল আসতে শুরু করেছে। এ ছাড়া কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থেকেও দলে দলেএ জনসভায় লোক আসছে। স্বরণ সভাটি বিশাল এক জন সভায় পরিনত হচ্ছে। সমাবেশে জুলাই শহীদ পরিবারের সদস্যরাও অংশ নিবেন। তাদেরকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হবে।
সভায় এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা আমান উল্লাহ আমান,বিএনপির স্থানীয় কমিটি’র সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির শীর্ষ নেতাদের। ইতি মধ্যে উপস্থিত হয়েছেন, জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ,ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী ,
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক দেশ চায় ভোটের অধিকার চায়,আগামী দিনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশের মানুষ সরকার চায় ,জুলাই আগষ্টে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে,তাই সকল শহীদদের স্বরণে এই স্বরণসভার আয়োজন করেছে ঢাকা জেলা বিএনপি। দীর্ঘ ১৬ বছরের বেশী সময়ের পরে সাভারের আশুলিয়ায় এই অনুষ্ঠানে আজ বক্তব্য প্রদান করবেন তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই আগষ্টের আন্দোলনে পুলিশের নির্মমতায় গুলিসহ আন্দোলন দমনের বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা হচ্ছে। সমাবেশ ফিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।
অপরদিকে সাভারে আশুলিয়ার বিএনপি সমাবেশের কাছাকাছি বাইপাইলে প্রায় একই সময়ে আজ সমাবেশের ঘোষনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনপিসি)। এখানে সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এনসিপির যুব সংগঠনের কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন বলেছেন, আশুলিয়ার বাইপাইলে থেকে পদযাত্রা ও সমাবেশ সফল করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন নেতাকর্মীরা।
দুটি দলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, এনসিপির পদযাত্রা ও বিএনপির জনসভা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা চাই দল দুটি শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে সকল ধরনের উত্তেজনা পরিহার করে নিজেদের কর্মসূচি পালন করবে। দল দুটির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভারের আশুলিয়ায় বিএনপির জনসভা ও এনসিপির পদযাত্রা আজ, নিরাপত্তা জোরদার
