আগামীকাল পুলিশের গুলিতে নিহতদের স্বরণে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতার সম্মানে স্বরণসভা অনুষ্ঠিত হবেঃ সালাউদ্দিন বাবু

স্টাফ রিপোর্টার, ২৯ জুলাই, ২০২৫(বিবিনিউজ):আগামী ৩০ জুলাই সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহতদের স্বরণে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র শ্রমিক জনতার সম্মানে স্বরণসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। ৩০ জুলাই দুপুর তিনটায় আশুলিয়ার শ্রীপুর দারুল ইহসান মাদ্রাসায় এ স্বরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি লন্ডন থেকে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া হাই স্কুল এন্ড কলেজের ২০২৫ এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এসময় আরও বলেন,ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এ স্বরণসভা অনুষ্ঠিত হবে। এতে আশুলিয়া ও সাভারে পুলিশের গুলিতে নিহতদের পরিবার আহতসহ স্থানীয়রা অংশ গ্রহণ করবেন। ইতি মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবার উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ।
ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক।

Related posts

Leave a Comment