ষ্টাফ রিপোর্টার ,২৯ জুলাই ২০২৫(বিবিনিউজ):গাজীপুরের কোনাবাড়ীতে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত। ব্যাংকিং সম্পর্কিত সাধারণ ধারনা,পাশাপাশি এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং তথ্য সাধারন মানুষের কাছে পৌছে দেয়া ও সেবার মান বাড়ানোর লক্ষ্যে কর্মকর্তা,স্থানীয় এজেন্ট পয়েন্ট মালিক,শিক্ষক,শিক্ষার্থী,গামের্ন্টস কর্মী এবং সাধারন গ্রাহকদের নিয়ে দিন ব্যাপী এ কর্মশালা সম্পন্ন হয়।

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সুনামধন্য কাচ্চিবাড়ী থাই চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ব্যাংকিং,মোবাইল ব্যাংকিং গ্রাহক এবং এজেন্ট মালিকদের উৎসাহ-উদ্দিপনা বাড়ানোর লক্ষ্যে অতিথিগন বক্তব্য প্রদান করেন। দিন ব্যাপী আলোচনা সভায় প্রধান অতিথি ডাচ-বাংলা ব্যাংক কোনাবাড়ী শাখা ব্যবস্থাপক ও সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মনির হোসেন,বিশেষ অতিথি ডিভিশনাল হেড সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেব নাথ,ঢাকা-২ রকেট ব্যাংকিং ডিভিশনের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আরিফ বিল্লাহ,সিনিয়র কমপ্লায়েন্স ম্যানেজার মোহাম্মদ শাহান শাহ কবীর, সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ রুহুল আমিন, সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল মান্নান সরদার, সিনিয়র এরিয়া ম্যানেজা মোঃ ওয়াসিম,রকেটের সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ হাসান,রিলেশনসিপ ম্যানেজার(ট্রেনিং মার্কেটিং অফিসার) জাহিদুল ইসলাম, এসসিও মোঃ আব্দুল্লাহ আল মামুন,সিনিয়র সেলস ম্যানেজার মোঃ আনিসুর রহমান ও সিনিয়র সেলস ম্যানেজার মোঃ মামুন প্রমূখ।

প্রধান অতিথি বলেন, ব্যাংক এখন হাতের মুঠো,গ্রাহকসহ সকল এজেন্ট মালিকদের জন্য আমার দরজা খোলা। ব্যাংকিং যে কোন সমস্যার সমাধানের জন্য আসবেন। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে অনেক পরিশ্রম করতে হবে। আমরা কোন গ্রাহকে আলাদা মনে করি না। কারণ সকল গ্রাহকই আমাদের ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক।
সভায় এজেন্ট মালিক,মোাবাইল এজেন্ট মালিক,শিক্ষক,শিক্ষার্থী,দীনমজুর,গৃহিনী,গামের্ন্টস কর্মী,সংবাদকর্মী এবং বিভিন্ন পেশার সাধারণ জনগন উপস্থিত ছিলেন
