ষ্টাফ রিপোর্টার, ৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এ বছর প্রায় ৫ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। হলুদ আর হলুদ রঙে বিঘার পর বিঘা জমি ভরে গেছে সরিষার ফুলে । গেল বছরের চেয়ে সরিষার ফলন এবার অনেক ভালো ।
কৃষকরা ঠিকমত সরিষা ঘরে তুলতে পারলে বিগত দিনে ভয়াবহ বন্যায় যে ক্ষতি হয়েছে তা পুশিয়ে নিতে পারবে । আর উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক সহযোগীতা করে যাচেছন সরিষা চাষীদের । কিন্তু সরিষার ন্যায্য মূল্য পাওয়া নিয়ে কিছুটা শংকায় চাষীরা
।
