দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হাইকোর্টে রিট

২১ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ): বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।গাজীপুর ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাইয়ুম সরকার পিটিশনার হয়ে আজ রিটটি ( ৯৪৯/২০২১) দাখিল করেন।রিটে শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ৬ জনকে বিবাদী করা হয়েছে।কোনো বিলম্ব ছাড়াই রিটে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশনা চেয়ে আর্জি পেশ করা হয়েছে।রিটের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বলেন, বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো.মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি হতে…

Read More

বাংলাদেশের জন্য উপহার করোনার ২০ লাখ ডোজ হস্তান্তর

২১ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):: বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসেবে দেয়া ভারতে উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিন কোভিশিল্ডের ২০ লাখ ডোজ হস্তান্তর করা হয়েছে।রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে আজ ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এই ভ্যাকসিনগুলি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেন।এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ভ্যাকসিনগুলি যথাযথ নিয়মানুসারে বাংলাদেশে পৌঁছে দেওয়ার পরে আয়োজিত এই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ…

Read More

করোনায় আক্রান্ত হয়ে বিপিএটিসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসিম ফারুকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার, ২১ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসিম ফারুক ।রাতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহতের পরিবারের সদস্যরা জানায় গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত বিপিএটিসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসিম ফারুক ওই হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান। নিহতের মৃত্যুতে বিপিএটিসি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Read More

আজ ভারত থেকে ৩৫ লক্ষ টিকা বাংলাদেশে এসেছে :ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ২১ জানুয়ারি,২০২১ (বিবিনিউজ):আজকে ভারত থেকে বাংলাদেশে ৩৫ লক্ষ করোনার টিকা বাংলাদেশে এসেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।বৃহস্পতিবার দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় সাভার পৌরসভার কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,এর মধ্যে বিশ লক্ষ টিকা ভারত সরকারের উপহার স্বরুপ ও ১৫ লক্ষ টিকা অর্থের বিনিময়ে এসেছে । তিনি আরও বলেন স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষকে ভারত আশ্রয় দিয়ে বন্ধুত্বের কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে বলেও বলেন তিনি।মতবিনিময় সভায় এসময়…

Read More