ষ্টাফ রিপোর্টার, ২২ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে গার্মেন্টস শিল্পগুলোকে টিকিয়ে রাখার লক্ষে সরকার ২২ টি প্রণোদনা প্যাকেজ দিয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।শুক্রবার দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসময় আরও বলেন,করোনার কালে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতির মন্দা থাকলেও বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন শিল্প মন্ত্রণালয় দেশের মানুষের জন্য নতুন নতুন কর্মসৃষ্টি করে যাচ্ছে প্রতিনিয়ত।মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Read MoreDay: January 22, 2021
করোনায় নতুন শনাক্ত ৬১৯,মৃত্যু ১৫
২২ জানুয়ারি,২০২০(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৫ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১৯ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জন। আক্রান্ত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৫৬১ জন। ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪৮৭ জন। আজ শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৭ হাজার ৯৮১ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার…
Read Moreউপকূল থেকে ৮৬ অবৈধ অভিবাসী উদ্ধার
২২ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) বৃহস্পতিবার জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৮৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়ার।আইওএমের এক টুইটার বার্তায় বলা হয়, ‘কোস্টগার্ড সদস্যরা আজ ৮৬ অভিবাসীকে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে ৭ নারী ও ১৯ শিশু রয়েছে।’এতে বলা হয়, ‘সেখানে থাকা আইওএম স্টাফরা চিকিৎসা সহায়তাসহ জরুরি সাহায্য প্রদান করে।’২০১১ সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশজুড়ে নিরাপত্তাহীনতা ও বিশৃংখলার কারণে হাজার হাজার অবৈধ অভিবাসী এ দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে চলে যেতে শুরু করে।আইওএম জানায়, ২০২০ সালে মধ্য…
Read More১৪৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
২২ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘুর্ণিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানে অলআউট করলো বাংলাদেশ। ৪ উইকেট নেন মেহেদি।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ’-এর ওয়ানডে ফরম্যাটের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা।বাংলাদেশ বোলারদের নৈপুন্যে ৪৩ দশমিক ৪ ওভারেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ রোভম্যান পাওয়েল ৬৬ বলে ৪১, অভিষেক ম্যাচ খেলতে নামা কেজর্ন ওটলি ৪৪ বলে ২৪, এনক্রুমার বোনার ২৫ বলে ২০ ও আলজারি জোসেফ ২১ বলে ১৭ রান করেন।বাংলাদেশের মেহেদি ৯ দশমিক ৪…
Read Moreবাংলাদেশকে ভ্যাকসিন উপহার দেয়ায় মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
২২ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ২০ লাখ ডোজ বাংলাদেশকে উপহার দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন যে ভারতের উপহার হিসেবে আমাদেরকে দেয়া করোনাভাইরাস ভ্যাকসিন ইতোমধ্যেই এখানে পৌঁছেছে। আমরা যে ভ্যাকসিন কিনেছি সেগুলো ২৫ থেকে ২৬ জানুয়ারি নাগাদ এখানে পৌঁছাবে।’প্রধানমন্ত্র্রী তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ‘সেলিব্রেটিং হানড্রেড ইয়ারর্স অব দি ইউনিভার্সিটি অব ঢাকা : রিফ্লেকশনস ফ্রম দ্য অ্যালামনাই- ইন্টারন্যাশনাল এন্ড ন্যাশনাল’ শীর্ষক ঐতিহাসিক আন্তর্জাতিক ই-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ভাষণে এ কথা বলেন।গতকাল…
Read Moreসাভারের আশুলিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার, ২২ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ১১ বছরের এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তৌহিদ বিন আজহার নামের (৬৫) এক মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।গভীর রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।পুলিশ বলছে,সাভারের আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকায় আবাসিক ভাবে হুরে জান্নাত মহিলা ও নূরে মদিনা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ তৌহিদ বিন আজহার। পরে গেল শুক্রবার ওই মাদ্রাসার ১১ বছরের শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন অধ্যক্ষ তৌহিদ বিন আজহার। পরে ধর্ষণের শিকার শিশুটি আবাসিক মাদ্রাসা ভবন থেকে…
Read Moreসাভারের আশুলিয়ায় এক ইলেকট্রিশিয়ানকে হত্যা
ষ্টাফ রিপোর্টার, ২২ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):পূর্ব শক্রুতার জের ধরে সাভারের আশুলিয়ায় শাহাজাহান খন্দকার মনা নামের (৫০) এক ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।শুক্রবার সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী জানায়,আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় মনা মিয়ার বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন ইলেকট্রিশিয়ান শাহাজাহান খন্দকার মনা। রাতে পূর্ব শক্রুতার জের ধরে ৪০/৫০ জন সন্ত্রাসী তার ভাড়া ঘরে প্রবেশ করে অস্ত্রে সর্জ্জে সজ্জিত হয়ে তাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎিসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড…
Read More