ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ জনের ৬ জনই এক পরিবারের

৩ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত সাতজনের মধ্যে ছয়জনই এক পরিবারের। রোববার বেলা পৌনে একটার দিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নবজাতকসহ একই পরিবারের ছয়জনের প্রাণহানি হয়। নিহত অপর ব্যক্তি অটোরিকশাচালক। উপজেলার গাছতলা বাজার এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মো. ফারুক (২৫), তাঁর স্ত্রী মাসুমা বেগম (২০), নবজাতক মেয়ে, ভাই নিজামউদ্দীন, ভাবি জোসনা বেগম (২৫), বোন জুলেখা খাতুন (৩৫)। প্রাথমিকভাবে নিহত অটোরিকশাচালকের নাম জানা যায়নি। নিহত ফারুকের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, গত সপ্তাহে ফারুকের স্ত্রী মাসুমার সন্তান প্রসবের জন্য তাঁকে…

Read More

জাতীয় পতাকা, মানচিত্র ও স্বাধীনতার প্রতীক বঙ্গবন্ধু : পরিবেশ মন্ত্রী

৩ জানুয়ারি,২০২১(বিবিনিউজ):: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন আমাদের জাতীয় পতাকা, মানচিত্র ও স্বাধীনতার প্রতীক। তিনি আজ দুপুরে মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে মন্ত্রণালর উদ্যোগে আয়োজিত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক ভার্চুয়াল সেমিনারে ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডঃ তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম।পরিবেশ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারা জীবন বাংলার সাধারণ মেহনতি কৃষক-শ্রমিক-জেলে-তাতী-আপামর জনগণের সার্বিক মুক্তির জন্য সংগ্রাম…

Read More

আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

৩ জানুয়ারি,২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, মানবপাচার, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের মত মারাত্মক সামাজিক অপরাধ দমনে পুলিশ সদস্যদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।অপরাধের ধরন বদলাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আধুনিক প্রযুক্তির যুগ এবং সাইবার ক্রাইম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এটাকে আমাদের দমন করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, গতানুগতিক অপরাধের পাশাপাশি সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, মানবপাচার ইত্যাদি বৈশ্বিক অপরাধ সংঘটিত হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের মতো মারাত্মক সামাজিক ব্যাধি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা-নির্যাতনসহ নিত্য নতুন সামাজিক অপরাধ। এসব অপরাধকে…

Read More

অপহরণের ৭ দিন পরে সাভারে গার্মেন্টস শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার, ৩ জানুয়ারি,২০২১(বিবিনিউজ):অপহরণের সাত দিন পরে সাভারে সাজেদুল ইসলাম নামের এক (১৮) এক গার্মেন্টস শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচরের ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।মামলার এজাহার থেকে জানাযায়,নাটোর জেলার নলডাঙ্গা থানার বাশিলা মধ্যপাড়া এলাকার মোস্তাক শাহ্র ছেলে বাবা মার সাথে তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকার ঈমান আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করে আসছিলেন। পরে তার সাথে কিছু দিন আগে পরিচয় হয় হরিণধরা এলাকার পেশাদার ছিনতাইকারী কাদের মিয়ার ছেলে মিলন (২৪),খোকন মিয়ার ছেলে শাওন (২২),ইব্রাহিম…

Read More

বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করছে : ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার, ৩ জানুয়ারি,২০২১(বিবিনিউজ)::বর্তমান সরকারের সময় কেউ অপরাধ করে পার পায়না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া থানা পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।তিনি আরও বলেন, অপরাধীরা কোন দলের নয় তাই অপরাধ করা যাবে না দেশে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করছে বলেও বলেন তিনি।এর আগে একই এলাকায় আশুলিয়া থানার নতুন ভবন উদ্বোধন করেন ঢাকা রেঞ্চের ডিআইজি হাবিবুর রহমান। পরে সেখানে এক আলোচনা সভায় স্থানীয় পুলিশ জনপ্রতিনিধিরাসহ বিভিন্ন স্তরের মানুষজন অংশ গ্রহণ করেন।

Read More

সাভারের আশুলিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

ষ্টাফ রিপোর্টার, ৩ জানুয়ারি,২০২১(বিবিনিউজ)::সাভারের আশুলিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে আশুলিয়ার কুরগাঁও এলাকায় পাথালিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম সোহাগের উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। এসময় প্রায় ছয় শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে এ শীত বস্ত্র দেওয়া হয়।

Read More