ষ্টাফ রিপোর্টার, ৩ জানুয়ারি,২০২১(বিবিনিউজ)::সাভারের আশুলিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে আশুলিয়ার কুরগাঁও এলাকায় পাথালিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম সোহাগের উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। এসময় প্রায় ছয় শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে এ শীত বস্ত্র দেওয়া হয়।
সাভারের আশুলিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
