২৫ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ ডেস্ক):সৌদি আরবের পবিত্র মদিনা মুনাওয়ারা নবীর শহর। বিশ্ব মুসলিমের ভালোবাসার সর্বোচ্চ স্পন্দন এ শহর। বিশ্বের অনন্য সুন্দর শহরের মধ্যে অন্যতম শহর মদিনা। পবিত্র এই নগরীকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রতিনিধি দল মদিনা শহর পরিদর্শন করে জানায়, স্বাস্থ্যকর শহরের বৈশ্বিক মানদণ্ডের সবই বাস্তবায়ন আছে এই মদিনা মনোয়ারায়। পবিত্র এই নগরীতে বাস করেন ২০ লাখ মানুষ। রাতে আলোকসজ্জা ছাড়াই মদিনাকে সাধারণ আলোয় এক অনন্য আলোকসজ্জার শহর মনে হয়। মদিনা শহরের সৌন্দর্যকে অলংকৃত করেছে মসজিদে নববী। এ ছাড়া মদিনার সুপরিকল্পিত রাস্তাঘাট…
Read MoreDay: January 25, 2021
এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাউশি
২৫ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):২০২১ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংযুক্ত করা হয়েছে। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উক্ত বিজ্ঞপ্তিতে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) অনুরোধ…
Read Moreব্যাথা পেয়ে মাঠ ছাড়লেন সাকিব
২৫ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে কুঁচকিতে টান পড়ায় মাঠ ছাড়তে হলো বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। উইন্ডিজের ইনিংসের ৩০তম ওভারে ঘটনাটি ঘটে। ওভারের চতুর্থ বল করার সময় কুঁচকিতে সমস্যা অনুভব করেন বাঁহাতি স্পিনার সাকিব। লং অনের দিকে যাওয়া বল তাড়া করতে গিয়ে থেমে যান। পরের বলটি করার পর তিনি ব্যথায় বসে পড়েন। মাঠে তখনই ফিজিও এসে তার শুশ্রুষা শুরু করেন। তবে মাঠে থাকার মতো পরিস্থিতিতে ছিলেন না টাইগারদের পোস্টার বয়। ব্যথার জন্য ওভারের শেষ বলটি না করেই তিনি মাঠ ছাড়েন। সেই ওভার শেষ করেন…
Read More২৭ জানুয়ারি করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২৫ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):২৭ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন মোট ২০ জনকে টিকা দেওয়া হবে। তবে প্রধানমন্ত্রী প্রথম পাঁচজনের টিকা দেওয়ার সময় ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকবেন। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা শেষে এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ‘উদ্বোধনী টিকাদান অনুষ্ঠান সংক্ষিপ্ত হবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠান উদ্বোধন করবেন। বক্তব্য দেবেন শুধু স্বাস্থ্যমন্ত্রী।’ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মোট ২০ জনকে ওই দিন টিকা দেওয়া হবে। তবে প্রথম ৫ জনকে টিকা দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যুক্ত…
Read Moreঢাবির অধিভুক্ত সাত কলেজের প্রমোশনের নিয়ম পাল্টেছে
২৫ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):তিন বিষয়ে অকৃতকার্যদের পরবর্তী বর্ষে ‘প্রমোশন’ দেওয়ার দাবিতে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। তবে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেছেন, দুয়ের অধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দিতে নতুন করে ভাবার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর সাত কলেজের প্রমোশনের নিয়ম পাল্টেছে। শিক্ষার্থীদের অভিযোগ, নতুন নিয়মে পরীক্ষার খাতার যথাযথ মূল্যায়ন না হওয়ায় তাঁরা গণহারে অকৃতকার্য হচ্ছেন। আন্দোলনের মুখে গত মাসের শেষে সাত কলেজের প্রশাসন স্নাতক (সম্মান) প্রথম ও দ্বিতীয় পর্বে…
Read More৫০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা ঢাকায় পৌঁছেছে
২৫ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : সরকারের ক্রয় করা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার তৈরি কোভিড-১৯ টিকার প্রথম চালান ৫০ লাখ ডোজ আজ সকালে ঢাকায় পৌঁছেছে।বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার এই বটিকা সকাল ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।তিনি জানান, এই টিকা টঙ্গীর বেক্সিমকোর সংরক্ষণাগারে আনা হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশ ২১ জানুয়ারী ভারত সরকারের শুভেচ্ছা হিসেবে দেওয়া ২০ লাখ কোভিড-১৯ টিকার প্রথম চালান গ্রহণ করে।দেশে বর্তমানে কোভিড-১৯ টিকা রয়েছে ৭০ লাখ ডোজ। এই টিকার প্রয়োগ…
Read Moreসাভারের শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
ষ্টাফ রিপোর্টার, ২৫ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারের ভাকুর্তা এলাকায় ঢাকা দুই আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।দুপুরে ভাকুর্তার বটতলা এলাকায় সমাজের প্রায় দুই হাজার অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।এসময় শীত বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনসহ আরো অনেকে।
Read Moreসাভারে অবৈধ পাথর রিসাইকেল তৈরি কারখানার বিরুদ্ধে এলাকাবাসীর নানা অভিযোগ
ষ্টাফ রিপোর্টার,২৫ জানুয়ারি ২০২০১ (বিবিনিউজ):সাভারে একটি অবৈধ পাথর রিসাইকেল তৈরি কারখানার কারণে এলাকার ফসলি জমি বাড়ি ঘর নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার শিশুসহ নানা বয়সী মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকাবাসী প্রতিবাদ করলে এলাকার মানুষজনকে বাড়ি ঘর ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। এলাকাবাসী নিরুপায় হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রায় এক বছর ধরে।এলাকাবাসী জানায়,সাভারের বিরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট এলাকায় স্থানীয় টিপু হাজী ও বাবুল হোসেনের কাছ থেকে ১২০ একর জমি ভাড়া নিয়ে ফাইভষ্টার এন্টারপ্রাইজ নামের একটি পাথর ভাঙ্গার রিসাইকেল তৈরির কারখানা গড়ে তোলেন ইসলাম হোসেন,রানা,রাজু,মামুন,ও জুয়েল নামের পাঁচ ব্যক্তি। পরিবেশ…
Read More