সম্মতিতে শারীরিক সম্পর্ক, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু আনুশকার

৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেল শিক্ষার্থী আনুশকাহ নূর আমিন হত্যায় গ্রেপ্তার হয়েছেন তার বন্ধু ইফতেখার ফারদিন দিহান। গ্রেপ্তার হওয়া দিহানের দাবি, পারস্পরিক সম্মতিতেই তার সঙ্গে আনুশকার শারীরিক হয়েছে। শারীরিক সম্পর্কে অতিরিক্ত রক্তক্ষরণ আনুশকাকে আনোয়ার খান মেডিকেল হাসপাতালে নিয়ে যায় সে। সেখানে ভর্তির আগে আনুশকাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আজ শুক্রবার দুপুরে দিহানের বরাত দিয়ে গণমাধ্যম এ তথ্যগুলো জানান রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি জানান, আনুশকাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আলামত সংগ্রহ করছে সিআইডি। এ ছাড়া দিহানের নামে মামলা রেকর্ড করা হয়েছে। সাজ্জাদুর রহমান বলেন,…

Read More

কন্যাসন্তান জন্মের পর ফোন করলেই পৌঁছে যাচ্ছে উপহার

৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):কন্যাসন্তানের জন্মের খবর পাওয়ামাত্র চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে উপহার। আজ শুক্রবার সকাল থেকে উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। সম্প্রতি সংবাদমাধ্যমে একটি সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার। পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সম্প্রতি গণমাধ্যমে একটি সংবাদে তিনি চরমভাবে আহত হন। সংবাদটি ছিল ‘কন্যাসন্তান জন্ম দেওয়ায় উপহারের পরিবর্তে পেলেন তালাকনামা’। সেই থেকে তিনি সিদ্ধান্ত নেন কন্যাসন্তান ও সন্তানের মায়ের মর্যাদা রক্ষায় কাজ করবেন। তিনি আরও বলেন, ‘সংবাদটি দেখার পর কন্যাসন্তান বিষয়ে পবিত্র কোরআনের বাণীগুলো মনোযোগ দিয়ে পড়ি এবং মায়ের জাতি কন্যাসন্তান ও…

Read More

গত ২৪ ঘন্টায় করোনায় সুুস্থ ৮৩৩ জন

৮ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ৩০৬তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১৬ জন, এই সময়ে সুস্থ হয়েছেন ৮৩৩ জন।গতকালের চেয়ে আজ ১৫ জন কম মৃত্যুবরণ করেছে। গতকাল ৩১ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৭৩৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪৮ শতাংশ ।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪…

Read More

ঢাকার কেরানীগঞ্জে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম পরিদর্শন করলেন শিক্ষা সচিব

শেখ সালমা,৮ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনা মুল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষা সচিব গোলাম মোহাম্মদ হাসিবুল আলম।বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রামের কান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও লাখিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় জেলা ও উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর পর বিদ্যালয়ের বিভিন্ন ইউনিট ঘুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনা মুল্যে পাঠ্যপুস্তক তুলে দেন।এসময় ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন ভূঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী শিখা, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ, সহকারী কমিশনার…

Read More

সাভারে হাউজিং কোম্পানীর অফিসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা

ষ্টাফ রিপোর্টার, ৮ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):জমি দখলকে কেন্দ্র করে সাভারে একটি হাউজিং কোম্পানীর অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের এলোপাথারী মারধরে আহত হয়েছে অন্তত ১৩ জন। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের অনিবার্ণ ব্যাবিলন সিটি লিমিটেড হাইজিং কোম্পানীতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী বলছে,সাভারের আমিনবাজার ইউনিয়নের তুরাগ নদীর তীরে বড়দেশী গ্রামে অনিবার্ণ ব্যাবিলন সিটি ও গ্রাম বাংলা হাউজিং কোম্পানী লিমিটেড যৌথ উদ্যোগে একটি হাউজিং কোম্পানী গড়ে তোলেন। সেখানে জমি রয়েছে সাড়ে তিন শত একর। সেই জমি দখল করতে রাতে মোহাম্মদপুর এলাকার সন্ত্রাসী…

Read More

সাভারে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

ষ্টাফ রিপোর্টার, ৮ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):সাভারে এক বিউটি শিয়ানকে গণধর্ষণের অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদেরকে গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,সাভারের নামা গেন্ডা এলাকায় রুবেল হোসেনের বাড়িতে (২৩) ওই নারী ভাড়া থেকে একটি বিউটি শিয়ানে চাকুরী করে আসছিলেন। পরে গত বুধবার রাতে নিজ ভাড়া ঘরে প্রবেশ করে ওই নারীকে হত্যার হুমকি দিয়ে গণধর্ষণ করেন অজ্ঞাত দুই ব্যক্তি। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে আজ দুপুরে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে গণধর্ষণের সহয়তার অভিযোগে স্থানীয় বখাটে যুবক সুমন মিয়াকে প্রধান আসামী করে তিন জনের…

Read More