২ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ শনিবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ’র সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করার বিএনপি’র ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণ-অভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে নেই। দেখতে দেখতে সরকারের ১২ বছর চলে গেলো, কিন্তু আন্দোলন হবে কোন বছর। জনগণও এখন আপনাদের আন্দোলনের কথা শুনলে হাসে।’তিনি…
Read MoreDay: January 2, 2021
ভ্যাকসিন কিনতে কাল অগ্রিম টাকা দেবে বাংলাদেশ
২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য আগামীকাল রোববার ব্যাংকে ৬শ’ কোটি টাকার বেশি টাকা জমা দেবে বাংলাদেশ সরকার। বিনিময়ে সেরাম ইন্সটিটিউট একটা ব্যাংক গ্যারান্টি দেবে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট অগ্রিম টাকা হিসেবে এটা নেবে এবং বাকি টাকা টিকা সরবরাহ শুরু করার পর দেওয়া হবে। চুক্তির ধারা অনুযায়ী, তারা যদি আগামী জুনের মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশে অগ্রিম এই টাকা ফেরত নেবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের…
Read Moreতিন চাকার মোটরযান বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর
২ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):সড়কে তিন চাকার মোটরযান চলাচল এবং এসব মোটরযান তৈরির কারখানা বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। এছাড়া মোটরসাইকেলের লাগামহীন চলাচলে সড়কে বিশৃঙ্খলা তৈরি হয় উল্লেখ করে এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ‘নতুন বছরে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের যতœবান হতে হবে এবং যাত্রীদের সুরক্ষায় যা যা করার তা করতে হবে।’ বিআরটিএ’র ভেতর দালালের…
Read Moreদেশে করোনায় নতুন মৃত্যু ২৩ জনের
২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৬৮৪ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৫৯৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।আজ নতুন রোগী হাজারের কম। অবশ্য গত ২৪ ঘণ্টায় পরীক্ষাও তুলনামূলক কম হয়েছে। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ৭০১ জনের নমুনা…
Read Moreনির্বাচনী প্রচারণা শুরু করলেন কাউন্সিলর প্রার্থী মোশাররফ
শেখ এ কে আজাদ,সাভার, ২ জানুয়ারী, ২০২১(বিবিনিউজ):সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর ভোটের মাঠে পাড়া মহল্লায় ইতিমধ্যেই মোশাররফ হোসেন ডালিম প্রতিকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন । দোয়া নিচ্ছেন শিশু, তুরুন থেকে বয়জিষ্ঠ্য,মেহনতি,পুরুষ-মহিলা এলাকার ভোটারের নিকট থেকে। পৌরসভায় এ ৩ নম্বর ওয়ার্ডের পাড়া- মহল্লায়, রাস্তা-ঘাটে, হোটেল-রেস্তোরায়, চায়ের দোকানে, রাজনৈতিক কার্যালয়ে আলোচনায় গুঞ্জরিত হচ্ছে মোশাররফ হোসেনকে নিয়ে। নির্বাচনকে ঘিরে সবার মুখে মুখে কাউন্সিলর প্রার্থী হিসেবে মোশাররফ হোসেনের ডালিম প্রতিক রয়েছেন আলোচনার শীর্ষে। তিনি অসহায় গরীব সাধারন জনগণের আস্থাভাজন ছিলেন এখনো রয়েছেন এই তরুন কাউন্সিলর প্রার্থী।
Read Moreটাঙ্গাইলের ভুঞাপুরে বিনা নোটিশে উচ্ছেদের অভিযোগ সেতু কর্তৃপক্ষের বিরুদ্ধে
জুলিয়া পারভেজ , টাঙ্গাইল ,২ জানুয়ারি(বিবিনিউজ): টাঙ্গাইলের ভুঞাপুরে নোটিশ না দিয়েই লীজ নিয়ে ভবনে বসবাসরত সেতু রেস্ট হাউজের বাসিন্দাদের উচ্ছেদ করেছে সেতু কর্তৃপক্ষ।শনিবার (০২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় রেস্ট হাউজের বিভিন্ন ভবনের বাসিন্দাদের ভবন থেকে নামিয়ে দেয়া হয়।পরে সেতু কর্তৃপক্ষ জেলার সড়ক ও জনপদ বিভাগকে রেস্ট হাউজ বুঝিয়ে দেয়া হয়।জানা গেছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ভুঞাপুরে অবস্থিত সেতুর রেস্ট হাউজটি দশ বছরের জন্য ইজারারা নেয় স্থানীয় রাবিতা এন্টারপ্রাইজ। এতে প্রতিবছর ওই ঠিকাদারী প্রতিষ্ঠান রাবিতা এন্টারপ্রাইজ ভাড়া হিসেবে ২লাখ…
Read Moreসাভারের আশুলিয়ায় যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা
ষ্টাফ রিপোর্টার,২ জানুয়ারি ২০২০ (বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় অজ্ঞাত (২৫) এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।দুপুরে আশুলিয়ার ইয়ারপুর এলাকার একটি জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।এলাকাবাসী বলছে,দুপুরে অজ্ঞাত ওই যুবককে সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করে লাশ একটি জঙ্গলে ফেলে যায় দুর্বৃওরা। পরে এলাকাবাসী তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।এবিষয়ে আশুলিয়া থানার এস আই সামিউল ইসলাম বলেন,দুর্বৃওরা কি…
Read Moreভোটারদের বিভ্রান্ত করার অভিযোগে সংবাদ সম্মেলন করলেন কাউন্সিলর প্রার্থী সেলিম মিয়া
ষ্টাফ রিপোর্টার, ২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):আসছে ১৬ জানুয়ারী দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাভার পৌরসভার নির্বাচন। বহুল প্রতিক্ষিত এ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছে প্রতিদ্বন্দি প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগে প্রতিপক্ষকে ঘায়েল করার ঘটনাও ঘটছে এ নির্বাচনকে ঘিরে। মিথ্যা ও বানোয়াট গল্পে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাভার পৌরসভার বর্তমান ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী সেলিম মিয়া।দুপুরে পৌর এলাকার রাজাশন মহল্লায় নিজ নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম মিয়া অভিযোগ করে বলেন, তার প্রতিপক্ষ প্রার্থী মনির পালোয়ান তার বিরুদ্ধে অসত্য ও মনগড়া তথ্য দিয়ে জনমনে…
Read More