ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগে সংবাদ সম্মেলন করলেন কাউন্সিলর প্রার্থী সেলিম মিয়া


ষ্টাফ রিপোর্টার, ২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):আসছে ১৬ জানুয়ারী দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাভার পৌরসভার নির্বাচন। বহুল প্রতিক্ষিত এ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছে প্রতিদ্বন্দি প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগে প্রতিপক্ষকে ঘায়েল করার ঘটনাও ঘটছে এ নির্বাচনকে ঘিরে। মিথ্যা ও বানোয়াট গল্পে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাভার পৌরসভার বর্তমান ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী সেলিম মিয়া।
দুপুরে পৌর এলাকার রাজাশন মহল্লায় নিজ নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম মিয়া অভিযোগ করে বলেন, তার প্রতিপক্ষ প্রার্থী মনির পালোয়ান তার বিরুদ্ধে অসত্য ও মনগড়া তথ্য দিয়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টির পায়তারা করছে যা কোনভাবেই কাম্য নয়। এর প্রতিকার চেয়ে ইতিমধ্যেই তিনি স্হানীয় নির্বাচন কমিশনে আবেদন করেছেন বলেও জানান তিনি। তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে তারা এসব প্রপাগান্ডা চালানোয় আমার শুভাকাঙ্গীরা বিক্ষুব্ধ হলেও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের দ্বারস্থ হয়েছি। সেলিম মিয়া ডালিম মার্কা নিয়ে এবারে নির্বাচন করছেন।
এসময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment