১৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ২১ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৬৩৩ জন। আজ শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৭ হাজার ৮৮৩ জন। আর দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন। আক্রান্ত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন। ২৪ ঘণ্টায় ১২ হাজার…
Read MoreDay: January 16, 2021
তাপস-খোকনের দ্বন্দ্ব অচিরেই সমাধান হবে: তাজুল
১৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন ও বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের ‘দ্বন্দ্ব’ অচিরেই সমাধান হবে। এ আশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম।আজ শনিবার রাজধানীর ঢাকা ওয়াসা ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন এলজিআরডিমন্ত্রী। ফজলে নূর তাপস ও সাঈদ খোকনের বাদানুবাদ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোচ্য বিষয়। ৯ জানুয়ারি ঢাকায় এক মানববন্ধনে তাপসের বিরুদ্ধে সাঈদ খোকন অভিযোগ করে বলেন, ‘তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তাঁর নিজ মালিকানাধীন মধুমতি…
Read Moreদ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার, ১৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় আজ শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। কয়েকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী–সমর্থকদের মধ্যে হাতাহাতি, মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোট হয়েছে, এমন কিছু এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ছাড়া বেশির ভাগ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। তবে অনিয়মের অভিযোগ তুলে চারটি পৌরসভা–রাজশাহীর ভবানীগঞ্জ, বাগেরহাটের মোংলা, কিশোরগঞ্জের কুলিয়ারচর ও পাবনার ঈশ্বরদীর বিএনপির মেয়র প্রার্থীরা বেলা ১১টার পর ভোট বর্জনের ঘোষণা দেন। ভোট বর্জন করেন মেহেরপুরের…
Read Moreভারতে করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করলেন মোদী
১৬ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ): ভারতে করোনা ভাইরাস মোকাবেলায় শনিবার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।উদ্বোধনের আগে দেয়া ভাষণে মোদী জনগণকে স্মরণ করিয়ে দেন টিকার দুটি ডোজই খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার কথাও উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘টিকাদান কর্মসূচি শুরুর মানে এই নয় যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা বন্ধ করে দিবো। আমাদের নিয়মিত মাস্ক ব্যবহারের পাশাপাশি শারীরিক দুরত্বও বজায় রেখে চলতে হবে।’ভাষণকালে তিনি রুদ্ধ কন্ঠে ভাইরাস সংক্রমণে প্রাণ হারানো শত শত স্বাস্থ্যকর্র্মী ও সম্মুখ সারির কর্মীদের স্মরণ করেন।এছাড়া টিকাদানকালে ধৈর্য ধরতে…
Read Moreসাভার পৌরসভা নির্বাচনে ভোট প্রদান করলেন ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার ,১৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভার পৌরসভা নির্বাচনে নিজের ভোট প্রদান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শনিবার বিকেলে সাভারের ভাগলপুরের তারাপুর এলাকায় নিউ উইন্ডোজ একাডেমী ভোট কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।অন্যদিকে সাভারের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এই প্রথম বারের মত সাভার পৌরসভা নির্বাচনে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হচ্ছে।
Read Moreউৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সাভার পৌরসভা নির্বাচন
ষ্টাফ রিপোর্টার, ১৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সাভার পৌরসভা নির্বাচন। সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকায় একটি ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল গণি। অন্যদিকে কাতলাপুর এলাকায় একটি ভোট কেন্দ্রে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী রেফাত উল্লাহ। এছাড়া সাভারের রাজাশন এলাকায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে পুলিশ বিক্ষুব্ধ লোক জনকে মারধর করে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কর্মীদের মারধর করার অভিযোগ করেন। এদিকে নির্বাচন উপলক্ষে সাভার ভোট কেন্দ্র গুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
Read More