ষ্টাফ রিপোর্টার, ১৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সাভার পৌরসভা নির্বাচন। সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকায় একটি ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল গণি।

অন্যদিকে কাতলাপুর এলাকায় একটি ভোট কেন্দ্রে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী রেফাত উল্লাহ। এছাড়া সাভারের রাজাশন এলাকায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে পুলিশ বিক্ষুব্ধ লোক জনকে মারধর করে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কর্মীদের মারধর করার অভিযোগ করেন। এদিকে নির্বাচন উপলক্ষে সাভার ভোট কেন্দ্র গুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
