নানা আয়োজনে সাভারে পালিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ষ্টাফ রিপোর্টার, ৪ জানুয়ারি,২০২১ (বিবিনিউজ):নানা আয়োজনে সাভারে পালিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসষ্ট্যান্ড সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এছাড়া দলীয় নেতাকর্মীদের নিয়ে উপলজেলা হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ দলীয় নেতাকর্মীরা…

Read More

চাকুরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীসহ ৪ প্রতারক গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ৪ জানুয়ারি,২০২১ (বিবিনিউজ):প্রতারণা করে চাকুরী দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীসহ চার প্রতারককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।দুপুরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।পুলিশ বলছে,সাভারের আনন্দপুর মহল্লায় একটি প্রতারক চক্র বিভিন্ন নিরিহ মানুষকে বেশী বেতনে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার নাম করে দীর্ঘ দিন ধরে টাকা হাতিয়ে নিচ্ছিলো। পরে শাকিল আহমেদ নামের এক যুবককে চাকুরী দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিলে সে চাকুরী না পেয়ে র‌্যাব ৪ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করলে র‌্যাব প্রতারক…

Read More

ব্রিটেনে অক্সফোর্ডের টিকা দেয়ার কাজ শুরু

৪ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ ডেস্ক) : ব্রিটেনে সোমবার অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনকার টিকা দেয়ার কাজ শুরু হয়েছে। টিকাটি সস্তা ও সহজে সরবরাহযোগ্য। তাই মহামারি প্রতিরোধে এই টিকা সহায়ক হবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন।ব্রিটেনে অক্সফোর্ডের প্রথম টিকাটি পেয়েছেন ৮২ বছর বয়সী ব্রায়ান পিংকার।এনএইচএস ইংল্যান্ড এ কথা জানায়।

Read More

জাতীয় পতাকার সম্মান রক্ষায় এসপিদের প্রতি সতর্কবার্তা

৪ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের নিয়ম ভঙ্গকারী পুলিশ সুপারদের (এসপি) পরোক্ষভাবে সতর্ক করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিভিন্ন জাতীয় দিবসকে কেন্দ্র করে এসপিদের পতাকাবিধি না মানার অভিযোগের ভিত্তিতে এ সতর্ক করা হয় কর্মকর্তাদের। বিধি অনুযায়ী, জাতীয় দিবসে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের সময় বাদ্যযন্ত্রে জাতীয় সংগীত বাজার সঙ্গে ইউনিফর্মধারীদের স্যালুটরত অবস্থায় পতাকার দিকে তাকিয়ে থেকে সম্মান প্রদর্শন করতে হবে। ডেপুটি কমিশনার (ডিসি) পতাকা উত্তোলন করবেন। কিন্তু সম্প্রতি জাতীয় দিবসে অনেক জেলায় ডিসিদের সঙ্গে যুক্ত হয়ে এসপিরাও একসঙ্গে পতাকা উত্তোলন করছেন। বিষয়টি নজরে আসায় অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ…

Read More

স্বাস্থ্যমন্ত্রী শোনালেন আশার কথা

৪ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশা করছেন, ভারত থেকে যথাসময়ে করোনাভাইরাসের টিকা আসবে। তিনি বলেন, ‘সমস্যাটা নতুন। আজকেই শুনলাম। এর মধ্যেই যতটুকু কথা হয়েছে, তাতে আশা করছি সমস্যার সমাধান হবে।’ আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার খবর আসার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তা ছাড়া তাঁরা কথা বলেছেন ভারতের সেরাম ইনস্টিটিউটের এদেশীয় এজেন্ট বেক্সিমকোর কর্মকর্তাদের সঙ্গে। তাঁদের সঙ্গে কথার পরিপ্রেক্ষিতে এবং টিকা নিয়ে আন্তর্জাতিক চুক্তি থাকার কারণে আমরা আশাবাদী, কোনো…

Read More

মৌলভীবাজারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ প্রার্থীকে জরিমানা

৪ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থী চারজনকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সন্ধ্যায় কমলগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা হলেন মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন, কাউন্সিলর প্রার্থী গোলাম মুগ্নি মুহিত, রফিকুল ইসলাম রোহেল ও আনহার আলী।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই চার প্রার্থী দেয়ালে পোস্টার লাগিয়েছেন। এমনকি নির্দিষ্ট পরিমাপের চেয়ে বড় করে পোস্টার লাগিয়েছেন। এ জন্য তাঁদের এক হাজার টাকা করে অর্থদণ্ড করা…

Read More

৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ

৪ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। শ্রদ্ধা জানানোর পর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান বলেছেন, ‘আমাদের একটাই লক্ষ্য, অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব।’ আজ ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের সৃষ্টিলগ্ন থেকে এখন পর্যন্ত প্রতিটি অর্জনে ছাত্রলীগের অংশীদারত্ব আছে। জনপ্রিয়…

Read More

চীনা টিকা পরীক্ষার সম্মতি দিতে পারে বাংলাদেশ সরকার

৪ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):দেশে করোনাভাইরাসের টিকার তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) নিয়ে চীনা কোম্পানি আনুই জিফেইয়ের দেওয়া প্রস্তাব গ্রহণের কথা ভাবছে সরকার। করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকায় সম্প্রতি উচ্চপর্যায়ের এক সভায় চীনা কোম্পানিটির প্রস্তাবে সাড়া দেওয়ার বিষয়ে মত আসে। চীনের আনুই জিফেই গত ২ সেপ্টেম্বর তাদের উদ্ভাবিত আরভিডি-ডিমার নামের করোনাভাইরাসের টিকা পরীক্ষার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। তারা বলেছে, নিজস্ব খরচে তারা টিকার পরীক্ষা চালাবে। পরীক্ষা সফল হলে বাংলাদেশে টিকার গবেষণা ও উৎপাদনের জন্য কারখানা করার উদ্যোগও নেবে। সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মন্ত্রিপরিষদ…

Read More