৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ): চলতি জানুয়ারি মাসের শেষের দিকে বা আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে। করোনা নিয়ন্ত্রণে সম্মুখযোদ্ধাদের মধ্যে ভ্যাকসিন আগে বিতরণ করা হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ভ্যাকসিনের কোনো অভাব হবে না। শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে অসহায় শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণের সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশকে অনেকেই ভ্যাকসিন দিতে চাচ্ছে। চীন, রাশিয়া ও আমেরিকাসহ ইউরোপের দেশগুলো ভ্যাকসিন দিতে চাচ্ছে। ভ্যাকসিনের জন্য আমরা সব দরজা খুলে রেখেছি। ফাইজার কোম্পানি থেকে বিনা মূল্যে কিছু…
Read MoreDay: January 9, 2021
ঢাকায় রোববার যেসব এলাকায় যান চলাচল বন্ধ থাকবে
৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আগামীকাল রোববার ফুল ও হাফ দুই ক্যাটাগরির ম্যারাথন অনুষ্ঠিত হবে। রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে এই ম্যারাথন। বিজ্ঞপ্তিতে ম্যারাথনের রুট ও আশপাশের এলাকার নিরাপত্তায় ও যানজট এড়াতে কয়েক দফা নির্দেশনা অনুসরণ করতে বলেছে ঢাকা মহানগর পুলিশ। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, কাল সকাল সাড়ে ছয়টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-১ ও গুলশান-১ হয়ে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ…
Read Moreগরিব দেশ করোনার টিকা পাচ্ছে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ ডেস্ক):বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো এখনো করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা পায়নি। এটি স্পষ্টত এক সমস্যা। খবর দ্য গার্ডিয়ানের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গেব্রেয়াসুস বলেছেন, ‘টিকার বেশির ভাগ সরবরাহ ধনী দেশগুলোর কাছে।’ এ অবস্থায় সংস্থাটির উদ্যোগ ‘কোভ্যাক্সের’ মাধ্যমে নায্যতার ভিত্তিতে সব দেশের টিকা পাওয়া নিশ্চিত করতে বিভিন্ন দেশ ও টিকা তৈরিকারী প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি করা বন্ধের আহ্বান জানান তিনি। ডব্লিউএইচও বলেছে, ৯২টি উন্নয়নশীল দেশ, যাদের টিকা কেনার সামর্থ্য কম বা একেবারে নেই, তাদের সহায়তা দিতে এ সপ্তাহের শুরুতে…
Read Moreনিবন্ধন না থাকায় সাভারে ১৬টি জুয়েলারি প্রতিষ্ঠানকে জরিমানা
ষ্টাফ রিপোর্টার, ৯ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):সাভারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিবন্ধন না নিয়ে জুয়েলারি ব্যবসা পরিচালনার দায়ে ১৬টি জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকালে সাভারের কয়েকটি মার্কেটে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জুয়েলারি ব্যবসা পরিচালনার জন্য প্রতিটি জুয়েলারি প্রতিষ্ঠানকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিবন্ধন নিতে হয়। অভিযোগ ছিল, সাভারের অনেক জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক সেই নিবন্ধন না নিয়েই তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। নিবন্ধনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয়…
Read Moreভারতে একটি হাসপাতালে আগুনে ১০ শিশুর প্রাণহানি
৯ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে আগুন লেগে ১০ শিশু প্রাণ হারিয়েছে।রাজ্যের ভান্ডারা জেনারেল হাসপাতালে শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে সিনিয়র এক চিকিৎসক জানিয়েছেন। খবর এএফপি’রপ্রমোদ খানদেত নামের ওই চিকিৎসক আরো জানান, স্টাফরা সাত নবজাতককে উদ্ধারে সক্ষম হয়েছে। কিন্তু আরো ১০ শিশুকে উদ্ধারের আগেই তাদের পিছু হটতে হয়েছে।মারা যাওয়া সকল শিশু মাত্র কয়েকদিন থেকে তিন মাস বয়সী।খানদেত জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। স্টাফরা যত দ্রুত সম্ভব আগুন নেভাতে সক্ষম হয়েছে। শিশু গুলো ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।কর্তব্যরত একজন নার্স নবজাতক ইউনিট…
Read Moreকরোনা প্রতিরোধে সাভারে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার,৯ জানুয়ারি,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস প্রতিরোধে সাভারে জনসচেতনা মুলক আলোচনা সভা ও দুস্থদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।শনিবার দুপুরে সাভারের গান্ধারিয়া এলাকায় এ জনসচেতনা মুলক আলোচনা সভা ও ঔষধ বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা। অনুষ্ঠানের উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।অনুষ্ঠানে এসময় কয়েক’শ হত দরিদ্র মানুষকে বিনামূল্যে ডাক্তার দেখার পাশাপাশি ঔষধ প্রদান করা হয়।অনুষ্ঠানটির আয়োজন করেন সাভার ফার্মেসী ডেভেলপমেন্টস লিমিটেড।এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সাংবাদিকরা অংশ…
Read Moreকুষ্টিয়ায় আনুশকা নুরের দাফন সম্পন্ন
৯ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ) : জেলার গ্রামের বাড়িতে দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন রাজধানীর কলাবাগানে বন্ধুর বাসায় গিয়ে নিহত হওয়া স্কুলছাত্রী আনুশকা নুর আমিন। আজ শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুরের গোপালপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।তার আগে সকাল ৭টা ৫ মিনিটের সময় গোপালপুর ঈদগা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাত ১টার দিকে আনুশকার লাশ ঢাকা থেকে নিজ বাড়িতে আসে। ভোর থেকেই শত শত মানুষ তাকে শেষবার দেখতে ভিড় করেন। নিকটজন আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।নামাজে জানাজাতেই অংশ নিয়ে মানুষ এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দাফন শেষে…
Read Moreদেশের প্রতিটি জনপদ আলোয় ঝলমল করছে : সেতুমন্ত্রী
৯ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির চলমান ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি জনপদ আজ আলোয় ঝলমল করছে।তিনি বলেন, ‘সাম্প্রদায়িক উগ্রবাদ এদেশের উন্নয়ন এবং ইমেজকে চ্যালেঞ্জ করেছিলো কিন্তু মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসে সে বিষদাঁত ভেঙে দেওয়া হয়েছে। সেই কারণেই শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির চলমান ধারায় দেশের প্রতিটি জনপদ আজ আলোয় ঝলমল করছে।’সেতুমন্ত্রী আজ শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ‘কর্মজীবনের কর্মশালা- তরুণদের কর্শদক্ষতা ও কর্ম-পরিকল্পনা উন্নয়ন বিষয়ক কর্মসূচি’ শীর্ষক কর্মশালার…
Read More