ষ্টাফ রিপোর্টার,৯ জানুয়ারি,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস প্রতিরোধে সাভারে জনসচেতনা মুলক আলোচনা সভা ও দুস্থদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সাভারের গান্ধারিয়া এলাকায় এ জনসচেতনা মুলক আলোচনা সভা ও ঔষধ বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা। অনুষ্ঠানের উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে এসময় কয়েক’শ হত দরিদ্র মানুষকে বিনামূল্যে ডাক্তার দেখার পাশাপাশি ঔষধ প্রদান করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করেন সাভার ফার্মেসী ডেভেলপমেন্টস লিমিটেড।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
করোনা প্রতিরোধে সাভারে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
