ষ্টাফ রিপোর্টার, ১৮ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাভারে নিজের আয় ও উপার্জনের অর্থ দিয়ে পরিত্যক্ত জমিতে সবজি চাষ করে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের তরুণ চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।শীতের সকালে ইউপি চেয়ারম্যান নিজেই সবজি খেত থেকে বিভিন্ন রকমের সবজি তুলে হেমায়েতপুর এলাকায় রাস্তার মধ্যে নিয়ে গার্মেন্টস শ্রমিক,রিকসা চালকসহ নি¤œ আয়ের মানুষের হাতে তুলে দেন। দুস্থদের মাঝে বিলিন করা সবজির মধ্যে রয়েছে লাউ,সিম,পেঁপে,বেগুন,কলা কাঁচা মরিচসহ আরো অনেক কিছু। ফরমালিক সুস্বাদু ও টাটকা সবজি বিনামূল্যে নেওয়ার জন্য প্রতিদিন মানুষ…
Read MoreDay: January 18, 2021
আগামী ২০ জানুয়ারি ভারত থেকে আসছে ২০ লাখ টিকা
১৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):আগামী ২০ জানুয়ারি দেশে ২০ লাখ টিকা আসবে। অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার এই টাকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে ভারত সরকার। আজ সোমবার সন্ধ্যায় সরকারের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল আবার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। তিনি বলেন, চিঠিতে অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে। ২০ তারিখে এই টিকা আসার কথা। এর আগে আজ সকালে রিপোর্টাস৴ ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ২৬ জানুয়ারির মধ্যে সেরামের তৈরি…
Read Moreঘন কুয়াশায় ১০ ফেরি বন্ধ
১৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ): ঘন কুয়াশায় রোববার রাত থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে। নদী পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়েছে ছয় শতাধিক বিভিন্ন যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত। তবে কুয়াশায় নৌপথ দেখতে না পাওয়ায় রোববার রাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সূত্র জানায়, রোববার রাত ১০টার পর থেকে…
Read Moreমানুষ উন্নয়ন চায় বলেই পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন: ওবায়দুল কাদের
১৮ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষ উন্নয়ন চায় বলেই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন।তিনি বলেন, দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সকল কেন্দ্রে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের সকল সেক্টরে উন্নয়ন করে চলেছে। মানুষ এই সরকারের কাছে আরও উন্নয়ন চায় বলেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।সেতুমন্ত্রী আজ সোমবার সকালে চারদিন ব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের…
Read Moreকরোনার ভ্যাকসিন দিতে ঢাকায় হবে ৩০০ কেন্দ্র:স্বাস্থ্যমন্ত্রী
১৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):চলতি মাসের ২৬ তারিখের মধ্যে দেশে করোনাভাইরাসের টিকা আসবে ভারত থেকে। আর এ টিকা দিতে রাজধানী ঢাকায় ৩০০টি কেন্দ্র করা হবে। আজ সোমবার এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি রাজধানীর রিপোটার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা জানান। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদন করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আনবে সরকার। এই টিকা আনার জন্য বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ও সেরামের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তির কথা আগেই জানানো হয়েছে। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমও ২৬ জানুয়ারির মধ্যে টিকা আসার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। আজ বিষয়টি নিশ্চিত…
Read More