স্বাস্থ্যবিধি মেনে নতুন বই নিয়ে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা

১ জানুয়ারি, ২০২১ : প্রতি বছরের মতো এবারও সারাদেশে ২০২১ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা বিদ্যালয়ে এসে নতুন বই নিচ্ছে। নতুন বইয়ের গন্ধ মেখে শিক্ষার্থীরা বাড়ি ফিরছে।আজ রাজধানীসহ সারাদেশে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বই বিতরণ কার্যক্রম চলেছে। শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে বই বিতরণের কথা জানালে শিক্ষার্থীরা মুখে মাস্ক লাগিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেছে। স্বাস্থ্যবিধি মেনে তিনফুট দূরত্বে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তারা অপেক্ষা করেছে নতুন বইয়ের জন্য।রাজধানীর মীরপুর ন্যাশনাল (বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাকিনা…

Read More