শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত

২৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনা সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (কওমি ছাড়া) চলমান ছুটি বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তের কথা জানান।আগের ঘোষণা অনুযায়ী, কাল শনিবার (৩০ জানুয়ারি) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ঘোষণা ছিল। করোনার সংক্রমণের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও…

Read More

সাভারে এক শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার,২৯ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):সাভারে পাঁচ’শ ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।শুক্রবার সকালে সাভারের শাহীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব ৪ বলছে,সাভারের শাহীবাগ এলাকায় মাদক ব্যবসায়ী জসিম উদ্দন জয় (২১) ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে পাঁচ’শ ৩০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।অন্যদিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে দুই’শ ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বাবু খাঁনকে আটক করেছে র‌্যাব…

Read More

নিউইয়র্কে করোনার টিকা নিলেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস

২৯ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ ডেস্ক) : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার নিউইয়র্কে তার কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। জাতিসংঘ দপ্তরের ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদন থেকে একথা জানা যায়। খবর সিনহুয়ার।জাতিসংঘ প্রধান টুইটার বার্তায় বলেন, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য ভ্যাকসিন সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।জাতিসংঘ প্রধান লিখেছেন, ‘এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সকলে নিরাপদ।’এতে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাই স্কুলে তিনি…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী বহিষ্কার

ষ্টাফ রিপোর্টার, ২৯ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):র‌্যাগিংয়ের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তৃতীয় বর্ষের (৪৭তম ব্যাচ) বিভিন্ন বিভাগের ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে বিষয়টি নিশিচত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার রহিমা কানিজ। গত ৯ জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন,মার্কেটিং বিভাগের মো. শিহাব ও মোহাম্মদ মশিউর রহমান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তামীম হোসেন ও রিজওয়ান রাশেদ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছালাউদ্দিন ইউসুফ ও রোজেন নূর। বাংলা বিভাগের শিমুল আহমেদ, ইংরেজি বিভাগের সাকিল মাহমুদ, চারুকলা বিভাগের আকাশ হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফয়জুল ইসলাম নিরব এবং ইতিহাস…

Read More

আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

২৯ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ৩০ জানুয়ারি শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার (২০২০) এই ফল ঘোষণা করা হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গণভবন বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন বলে আশা করা যাচ্ছে।আজ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

Read More