২৯ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ৩০ জানুয়ারি শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার (২০২০) এই ফল ঘোষণা করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গণভবন বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
