কারাগারে বন্দীর নারীসঙ্গ : সুপার ও জেলার প্রত্যাহার

২৪ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):কাশিমপুর কারাগার– ১ এর জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদকে প্রত্যাহার করা হয়েছে। কারাবন্দী হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদ কারাগারের কর্মকর্তার কক্ষে এক নারীর সঙ্গে সময় কাটানোর ঘটনা ফাঁস হওয়ার পর এ নিয়ে মোট ৫ জনকে প্রত্যাহার করল কারা অধিদপ্তর। ৬ জানুয়ারি কারা কর্মকর্তারা তুষার আহমদের সঙ্গে এক নারীর সময় কাটানোর সুযোগ করে দেন। কারাগারের সিসিটিভির ফুটেজ দেখে এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের চিহ্নিত করেছে ঘটনা তদন্তে কাজ করা দুটি কমিটি। এর আগে যে তিনজনকে প্রত্যাহার করা হয়েছিল- তারা হলেন ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইনস্ট্রাক্টর মো.…

Read More

প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে , বাকিদের সপ্তাহে এক দিন:শিক্ষামন্ত্রী

২৪ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যদি ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়, তাহলে প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন করে ক্লাসে আসবে। তারা পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার এক দিন আসবে। আজ রোববার জাতীয় সংসদে আইন প্রণয়নের আলোচনায় সাংসদদের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। দীপু মনি বলেন, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা অনেক। শ্রেণিকক্ষে তাদের গাদাগাদি করে বসতে হয়। স্বাস্থ্যবিধি মেনে বসানো সম্ভব হবে না। সে ক্ষেত্রে সব শ্রেণির শিক্ষার্থীকে…

Read More

অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন পরিক্ষীত: স্বাস্থ্যমন্ত্রী

২৪ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারতের দেয়া অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন বিশ্বের সবচেয়ে সহনশীল ও কার্যকর হিসেবে পরিগণিত হয়েছে। তিনি বলেন, ‘এই ভ্যাকসিন ভারত ও ইউকেতে পরীক্ষা শেষেই দেশে এসেছে। অন্যান্য ভ্যাকসিনের তুলনায় আমাদের দেশের আবহাওয়ায় এই ভ্যাকসিন সবচেয়ে বেশি মানানসই। তবে যেকোন ভ্যাকসিন প্রয়োগে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেই পারে।’ স্বাস্থ্যমন্ত্রী আজ রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।জাহিদ মালেক বলেন, বর্তমানে সরকার দেশব্যাপী ৯ ধরনের ভ্যাকসিন প্রয়োগ করছে। সেখানেও ছোটখাটো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। ভ্যাকসিন…

Read More

দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান সেতুমন্ত্রীর

২৪ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ) : দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং উন্নয়নকামী সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, সাম্প্রদায়িকতা নির্মূল করে অসাম্প্রদায়িক ও উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে শেখ হাসিনার অব্যাহত প্রয়াসকে শক্তিশালী করতে হবে। এজন্য দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং উন্নয়নকামী সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।ওবায়দুল কাদের আজ রোববার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি স্বার্থান্বেষী মহল করোনার টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি টিকা সংগ্রহের…

Read More

সাভারে দুই জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা

ষ্টাফ রিপোর্টার, ২৪ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের দেহরক্ষীসহ দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।রবিবার দুপুরে সাভারের বিরুলিয়ার শ্যামপুরের গোলাপগ্রাম ও আড়াপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,গত পাঁচ বছর আগে মনিকগঞ্জ জেলার শিবালয় থানার শশিপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে সেনাবাহিনীর সেনিক পদ থেকে অবসার নেন। পরে তিনি পপুলার লাইফ ইন্সুরেন্স এর মালিক এবিএম ইউসুফ এর দেহরক্ষী হিসেবে চাকুরী নেন। পরে গতকাল বিকেলে তিনি মতিঝিলে আসার জন্য মানিকগঞ্জ এর নিজ বাড়ি থেকে বের হন।…

Read More