করোনা টিকায় ভারতে ৫২ জন স্বাস্থ্যকর্মীর দেহে পার্শ্বপ্রতিক্রিয়া

১৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ ডেস্ক):ভারতে করোনার ভ্যাকসিন নেওয়ার পর ৫২ জন স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদের মধ্যে একজনের শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এএনআই। দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গতকাল শনিবার থেকে দেশটিতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় কোভিড টিকাদান কর্মসূচি। টিকা নেওয়ার পর তাৎক্ষণিক কারও শরীরে কোন সমস্যা দেখা না গেলেও রাত বাড়তেই বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসতে শুরু করে। আর কলকাতায় ভ্যাকসিন নেওয়ার পর এক নার্স অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন পার্শ্বপ্রতিক্রিয়ার প্রথম খবরটি আসে দিল্লি থেকে। সেখানে দুজন স্বাস্থ্যকর্মী…

Read More

বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চেয়ে আবেদন

১৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনার টিকা বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদনে নথিপত্র জমা দিয়েছেন গবেষকেরা। আজ রোববার দুপুরে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) কর্মকর্তারা এই রিসার্চ প্রটোকল জমা নেন। রিসার্চ প্রটোকল জমা দেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের অধ্যাপক মামুন আল মাহতাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক সিতেশ চন্দ্র বাছাড়, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্লোব বায়োটেকের কয়েকজন গবেষক ও কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ৬ জানুয়ারি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকা উৎপাদন করার অনুমোদন পায়…

Read More

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর

১৭ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে সম্ভব সবকিছু করার আশ্বাস দিয়ে বিজয়ের ইতিহাসকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য অধিকহারে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘সঠিক ইতিহাস যাতে সবাই জানতে পারে। কারণ, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারি বীরের জাতি। সেই বিজয়ের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম যেন মনে রাখতে পারে, সেই ধরণের চলচ্চিত্র আরো নির্মাণ হওয়া দরকার।’’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা করা হয়েছে, উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের চলচ্চিত্রে শিল্প ও সংস্কৃতি…

Read More

ধামরাইয়ে সাংবাদিক জুলহাস হত্যার আসামী আনিসুর গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ১৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিনকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করার ঘটনায় জড়িত অন্যতম আসামী আনিসুর রহমানকে রবিবার ভোররাতে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাকে গ্রেফতার করেন। দীর্ঘ চার মাস দুই দিন পলাতক থাকার পর পুলিশের হাতে গ্রেফতার হন আনিস। আজ দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আসামী আনিছকে কোর্টে প্রেরন করেন পুলিশ । এ মামলার প্রধান আসামী শাহীন ও তাঁর খালাতো ভাই মানিকগঞ্জ সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বর্তমানে ঢাকার…

Read More

সাভার পৌরসভা নির্বাচনের বিজয়ীদের নাম ঘোষনা

ষ্টাফ রিপোর্টার, ১৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভার পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়েছে। রবিবার দুপুরে সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিজয়ীদের নাম ঘোষনা করেন ঢাকা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মুনির হোসাইন খান।এসময় সাভার পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ৫৬ হাজার আট’শ চার ভোট পেয়ে দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির মেয়র প্রার্থী ভোট পেয়েছেন পাঁচ হাজার তিন’শ ৩০ ভোট। এছাড়া অন্যান্য ওয়ার্ডেও কাউন্সিলর বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। ফলাফল ঘোষনা কালে এসময় সাভার…

Read More

আমিনবাজারের সালেহপুর ব্রীজে টানা চতুর্থ দিনের মত এক পাশে যানচলাচল বন্ধ,তীব্র যানজট

ষ্টাফ রিপোর্টার, ১৭ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):সাভারে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রীজে ফাটল দেখা দেওয়ায় টানা চতুর্থ দিনের মত মহাসড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। এঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট রয়েছে। এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ এই ফাটল ব্রীজটি আজ থেকে মেরামত শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। জীবনের ঝুকি নিয়েই ফাটল ব্রীজের উপর দিয়ে এক পাশে যানচলাচল করছে। যেকোন সময় ব্রীজটি ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করেছে সড়ক ব্যবহারকারীরা। গত চার দিন ধরে মহাসড়কে যানজট ঠেকাতে হিমশিম খাচ্ছে সাভার হাইওয়ে পুলিশ।সাভার হাইওয়ে পুলিশের ওসি গোলাম মোস্তফা বলেন,গত চার…

Read More