ষ্টাফ রিপোর্টার, ১৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিনকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করার ঘটনায় জড়িত অন্যতম আসামী আনিসুর রহমানকে রবিবার ভোররাতে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাকে গ্রেফতার করেন। দীর্ঘ চার মাস দুই দিন পলাতক থাকার পর পুলিশের হাতে গ্রেফতার হন আনিস। আজ দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আসামী আনিছকে কোর্টে প্রেরন করেন পুলিশ । এ মামলার প্রধান আসামী শাহীন ও তাঁর খালাতো ভাই মানিকগঞ্জ সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাকি আসামীদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানালেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা
