১৩ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি ইফতেখার ফারদিন দিহান ধর্ষণের আগে যৌন উত্তেজনাকর কোনো ওষুধ ও মাদক সেবন করেছিলেন কি না, তা পরীক্ষা করার অনুমতি দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, কলাবাগান থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আ. ফ. ম আসাদুজ্জামান পরীক্ষার অনুমতি চেয়ে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, কারাগারে থাকা আসামি দিহান ধর্ষণকালে কোনো মাদক সেবন করেছিলেন কি না, তা জানার জন্য তার ডোপ টেস্ট করা প্রয়োজন। এ ছাড়া তিনি ধর্ষণকালে যৌনশক্তিবর্ধক…
Read MoreDay: January 13, 2021
ভ্যাকসিন আনা সহজ, দেওয়া কঠিন: অর্থমন্ত্রী
১৩ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, এই মুহূর্তে জাতির চাহিদা হচ্ছে কোভিড-১৯-এর ভ্যাকসিন । কিন্তু ভ্যাকসিন আনা সহজ, দেওয়া কঠিন। আজ বুধবার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, সবাইকে ভ্যাকসিন তথা টিকার আওতায় আনা জটিল কাজ। কারা পাবে—সে জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি পর্যায় চিহ্নিত করা হবে। সবাই অপেক্ষা করে আছেন কবে ভ্যাকসিনের কাজটা শুরু করা হবে। কবে ভ্যাকসিন সবাইকে দেওয়া শেষ করা যাবে। আমরা দেখব যে আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিনের দাম কত এবং আমরা কত…
Read Moreবাড়ল শনাক্তের সংখ্যা
১৩ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৮৯০ রোগী শনাক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বুধবার মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৪ হাজার ৯১০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। আজ শনাক্তের…
Read Moreঢাকার ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার, ১৩ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে এক ভন্ড কবিরাজকে আটক করেছে পুলিশ।বুধবার সকালে ধামরাইর চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক পুলিশ। আটক ভন্ড কবিরাজের নাম সালাম মিয়া (৪৫)। সে ওই এলাকার মৃত ওয়ারেজ মিয়ার ছেলে।পুলিশ বলছে,দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ভন্ড কবিরাজ সালাম মিয়া বিভিন্ন বয়সী মানুষকে প্রতারণা করে চিকিৎসা সেবা দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। পরে ওই এলাকার এক গৃহবধু গতকাল তার কাছে চিকিৎসা সেবা নিতে গেলে ওই ভন্ড কবিরাজ তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে নিজ…
Read Moreবর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ:সাভারে কে এম নূরুল হুদা
ষ্টাফ রিপোর্টার, ১৩ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ এই জন্য দেশে পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এসময় আরও বলেন,বিএনপিকে সবসময় যেকোন নির্বাচনে আস্তায় আনার চেষ্টা করা হয় জানিয়ে তিনি আরও বলেন,শুধু বাংলাদেশ নয় বিশ্বের যেকোন দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায়…
Read More