ঢাকার ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেফতার


ষ্টাফ রিপোর্টার, ১৩ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে এক ভন্ড কবিরাজকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে ধামরাইর চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক পুলিশ। আটক ভন্ড কবিরাজের নাম সালাম মিয়া (৪৫)। সে ওই এলাকার মৃত ওয়ারেজ মিয়ার ছেলে।
পুলিশ বলছে,দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ভন্ড কবিরাজ সালাম মিয়া বিভিন্ন বয়সী মানুষকে প্রতারণা করে চিকিৎসা সেবা দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। পরে ওই এলাকার এক গৃহবধু গতকাল তার কাছে চিকিৎসা সেবা নিতে গেলে ওই ভন্ড কবিরাজ তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে জানে মেরে ফেলে লাশ গুম করারও হুমকি দেন। পরে ওই গৃহবধু রাতেই ধামরাই থানায় উপস্থিত হয়ে ওই ভন্ড কবিরাজকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে। ধর্ষণের শিকার গৃহবধুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্য ওসি দীপক চন্দ্র সাহা বলেন,আটক ধর্ষণকারীকে দুপুরে আজ আদালতে প্রেরণ করা হবে।

Related posts

Leave a Comment