করোনা ভ্যাকসিন নেয়ার আহ্বান বিএসএমএমইউ উপাচার্যের

২৮ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া কোন ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সংশয় কাটিয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।উপাচার্য আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মিন্টু রোডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে টিকা নেয়ার পরে দেশবাসীর প্রতি এ আহবান জানান।ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিড-১৯ টিকা নেয়ার মধ্য দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন।উপাচার্য বলেন, ‘টিকা নেওয়াটা সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব। দেশের জনসাধারণ আমাকে দেখে আস্থা ও সাহস পাবে। অনেকের সংশয়…

Read More

দেশে নতুন করোনা শনাক্ত ৫০৯

২৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৫০৯ জন। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্ত ৫০৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে। আর নতুন করে মারা যাওয়া ১৫ জন নিয়ে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৭ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৬১১…

Read More

যুক্তরাজ‌্যফেরত ২৫ জন করোনা নেগে‌টিভ

২৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):জাতীয় রোগতত্ত্ব, রোগ‌নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ যাত্রীর নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা নেগে‌টিভ ফল এসেছে। করোনা পজিটিভ ফল এসেছে তিনজনের। গতকাল বুধবার রাতে আইইডিসিআর থেকে সিলেট স্বাস্থ‌্য বিভাগে এ প্রতিবেদন দেওয়া হয়। পরে ২৫ জনকে আইসোলেশন সেন্টার থেকে ছাড়পত্র দেওয়া হয়।এর আগে গত সোমবার যুক্তরাজ‌্যফেরত ২৮ জনের করোনা শনাক্ত হওয়ার প্রতিবেদন পেয়ে তাঁদের সিলেট খা‌দিমপাড়া ৩১ শয‌্যার হাসপাতালে আইসোলেশনের জন‌্য ভ‌র্তি করা হয়ে‌ছিল। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ‌্য অধিদপ্তরের সহকারী প‌রিচালক মো. আনিসুর রহমান। সিলেট স্বাস্থ‌্য বিভাগ সূত্রে জানা গেছে, ২১…

Read More

করোনা নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নোটিশ

২৮ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং অনলাইনে শতভাগ ক্লাস নেয়া তথা শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিমকোর্টের এক আইনজীবী।নোটিশ প্রদানকারী আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।নোটিশপ্রাপ্তির সাতদিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচারে অনুরোধ করা হয়েছে। এবং ৩০ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ কমিটি গঠন করে অনলাইনে শতভাগ ক্লাস নেয়া তথা শিক্ষা কার্যক্রম পরিচালনার সব প্রয়োজনীয় পদক্ষেপ…

Read More

করোনার ভ্যাকসিন নিয়ে দেশের প্রথম চিকিৎসক দম্পতি যা বললেন

২৮ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):দেশের প্রথম দম্পতি হিসেবে করোনার টিকা নিলেন অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান ও তার স্ত্রী সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে তারা টিকা গ্রহণ করেন। টিকা নেওয়ার পর তারা দুজনই সুস্থ আছেন। ডা. মোস্তফা জামান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। তার স্ত্রী ডা. কানিজ ফাতেমা একই বিশ্ববিদ্যালয়ের অবস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। অধ্যাপক ডা. মোস্তফা জামান, টিকা নেওয়ার পর তারা দুজনেই বেশ ভালো আছেন। হাতে সামান্য ব্যথা…

Read More

ডিএসসিএসসি গ্র্যাজুয়েটগণ সৈনিক হিসেবে কাজ করবেন : প্রধানমন্ত্রী

২৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ): : মুক্তিযুদ্ধের চেতনায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুণর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর গ্র্যাজুয়েটগণ সেই ২০৪১-এর উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সৈনিক হবেন।প্রধানমন্ত্রী আজ সকালে ডিএসসিএসসি’র কোর্স সমাপনী (২০২০-২১) অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে যারা গ্রাজুয়েশন লাভ করেছেন তারাই আমার সেই ২০৪১ এর উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সৈনিক হবেন। কাজেই, দেশকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং দেশের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় সেদিকেই সকলকে দৃষ্টি রাখতে হবে।’তিনি বলেন, ‘মনে রাখতে হবে, এই…

Read More

সাভারে পাথালিয়া ইউপি চেয়ারম্যান অসহায় দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন

ষ্টাফ রিপোর্টার,২৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারের পাথালিয়া ইউনিয়নে সমাজের অসহায় দুস্থ প্রায় এক হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । দুপুরে পাথালিয়ার নয়ারহাট গণবিদ্যাপীট উচ্চ বিদ্যালয় মাঠে এ শীত বস্ত্র বিতরণ করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। শীত বস্ত্র বিতরণ কালে এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More