সব দেশেই টিকা রপ্তানির অনুমোদ রয়েছে: সেরামের সিইও

৫ জানুয়ারি,২০২১(অনলাইন ডেস্ক):ভারত থেকে সব দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমোদন আছে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী আদর পূনাওয়ালা। এক সাক্ষাৎকারে টিকা রপ্তানি বিষয়ে তার বক্তব্য নিয়ে দু’দিন ধরে বিভ্রান্তি চলার পর মঙ্গলবার টুইট করে এ কথা জানান ।টুইটে আদর পূনাওয়ালা লিখেছেন, জনসাধারণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় আমি দুটি বিষয়ে স্পষ্ট ধারণা দিতে চাই; সকল দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমোদন আছে, বর্তমানে সৃষ্ট যে কোনো ভুল ধারণা স্পষ্ট করতে ভারত বায়োটেকের সঙ্গে যৌথ বিবৃতি দেওয়া হবে।

Read More

একনেকে ভ্যাকসিন ক্রয় প্রকল্প অনুমোদন

৫ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):২০২০ সালের এপ্রিলে অনুমোদন দেওয়া, ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পে সংশোধনী এনে পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল ১ হাজার ১২৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা। সেটি সংশোধন করে ৫ হাজার ৬৫৯ কোটি ৭ লাখ ১৯ হাজার টাকা করা হয়েছে। এ টাকায় করোনাভাইরাসের যে ভ্যাকসিন কেনা হবে সেটিসহ টিকার সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী…

Read More

দেশে ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৯৯১, মৃত্যু ২০

৫ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯৯১ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৯১ জনকে নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন। এই সময়ের মধ্যে মৃত ২০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা হয়েছে ৭ হাজার ৬৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৪৪ হাজার জন রোগী…

Read More

মডার্না ভ্যাকসিনের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি

৫ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ ডেস্ক) : ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সোমবার জানিয়েছে, তারা মার্কিন প্রতিষ্ঠান মডার্নার তৈরি ভ্যাকসিন অনুমোদ দেয়া হবে কিনা সে ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।তারা এ সপ্তাহের শেষের দিকে এ ব্যাপারে ফের আলোচনা করবে বলেও জানায়। খবর এএফপি’র।আমস্টার্ডাম ভিত্তিক ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির (ইএমএ) এক বিবৃতিতে বলা হয়, ‘মডার্নার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যাপারে ইএমএ আজ কোন সিদ্ধান্ত নিতে পারেনি। তারা এ ব্যাপারে বুধবার আবার আলোচনায় বসবে।

Read More

মাদক বিরোধী অভিযানে ৫৮ গ্রেফতার

৫ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ আজ মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬৩ দশমিক ৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ১৬০ গ্রাম গাঁজা, দেশী মদ ২৫ বোতল ও ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সংশ্লিষ্ট থানায় ৪৫টি মামলা করা হয়েছে।

Read More

প্রাইভেট ইউনিভার্সিটিকেও গবেষণা কাজে গুরুত্ব দিতে হবে : সেতুমন্ত্রী

৫ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ) : পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিসমূহকে গবেষণা কাজে অধিকতর গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকরি দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখি সুযোগ উন্মুক্ত করে রেখেছে।তিনি তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকুরির চৌহদ্দিতে বন্দি না করে স্বাধীন…

Read More

ঢাকার ধামরাইয়ে ১১টি অবৈধ ইটভাটা ভেঙে দিয়ে ৫২ লাখ টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টার, ৫ জানুয়ারি,২০২০(বিবিনিউজ):পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে দুই চেয়ারম্যানের চারটি ইটভাটাসহ ১১টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এ ১১টি ভাটায় ৫২ লাখ টাকা আর্থিক জরিমানা করেছে। উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া ও জয়পুরা এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।এ সময় উপজেলার সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলীর তিনটি অবৈধ ইটভাটাকে ২৫ লাখ টাকা আর্থিক জরিমানাসহ ইটভাটা ভেঙে ও পানি দিয়ে ভাটার চুলা নিভিয়ে দেয়া হয়। এছাড়াও সূতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজার কালামপুর ব্রিকসসহ…

Read More