৫ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ আজ মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬৩ দশমিক ৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ১৬০ গ্রাম গাঁজা, দেশী মদ ২৫ বোতল ও ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সংশ্লিষ্ট থানায় ৪৫টি মামলা করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানে ৫৮ গ্রেফতার
