ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মন্দিরে এবং সংখ্যালঘুদের ওপর হামলায় প্রশাসনের ভূমিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়।
ফেসবুকে পোস্ট করা একটি ছবির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রবিবার (৩০ অক্টোবর) উপজেলা সদরে অন্তত ১০টি মন্দির এবং শতাধিক বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তাদের তাণ্ডবে আহত হয় অন্তত ২০ জন। এ ঘটনায় সহস্রাধিক অজ্ঞাত লোককে আসামি করে দুটি মামলা হয়েছে।এ মা্মলায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মিতু/বিবি নিউজ/১৮৪
