ডেস্ক রিপোর্ট:সাগরে নিম্নচাপের প্রভাবে রাতে বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে সারা দেশে আবার নৌযান চলাচল হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ইতোমধ্যে দুর্বল হয়ে গেছে। আজ ভোরে সেটি সীতাকুণ্ড এলাকা দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান, নিম্নচাপ দুর্বল হয়ে আসায় সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত তুলে নিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর অভ্যন্তরীণ নৌপথে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর সংকেত দেখাতে হবে।
প্রতিকুল আবহাওয়ার কারণে শনিবার রাত ৮টা থেকে দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিআইডব্লিউটিএ।
তিনি আরো জানান, ঝুঁকি কমে আসায় রবিবার সকাল ৮টা থেকে সব ধরনের নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে বিকালে সব রুটের লঞ্চ ছাড়া হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মিতু/বিবি নিউজ/১৮৩
