১৮ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ২৫৬তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে মৃত্যু ও সংক্রমণ কমেছে, পাশাপাশি বেড়েছে সুস্থতার হার।গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২১ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ১৮ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৯ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ২৭৫ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ১৪ নভেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা…
Read MoreDay: November 18, 2020
শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ছাড়া অন্য ফি নেয়া যাবে না নির্দেশনা দিয়ে মাউশি’র প্রজ্ঞাপন জারি
১৮ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : টিউশন ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অন্য কোন ফি নেয়া যাবে না-নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর(মাউশি)।আজ মাউশি’র জারি করা মহাপরিচালক প্রফেসর ড.সৈয়দ মো: গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদফতরের আওতাভুক্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো (এমপিও ভুক্ত এবং এমপিও বিহীন) শিক্ষার্থীদের থেকে টিউশন ফি নিতে পারবে। তবে অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করা যাবে না। এগুলো ইতোমধ্যে (১৮ মার্চের পর) নেয়া হয়ে থাকলে তা একইভাবে ফেরত দিতে হবে অথবা টিউশন ফি’র সঙ্গে সমন্বয় করতে…
Read Moreনিরাপত্তার জন্য গানম্যান পেলেন সাকিব আল হাসান
১৮ নভেম্বর ২০২০ (বিবিনিউজ) : মৃত্যুর হুমকি পাবার পর নিরাপত্তার জন্য গানম্যান পেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী।তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে হুমকি দেয়া হয়েছে, তাই তার নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।’ঘটনাটি উদ্বেগজনক বলে উল্লেখ করে নিজামউদ্দিন আরও বলেন, ‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এ জাতীয় বিষয় কখনই কাম্য হতে পারে না। আমরা বিষয়টি জানার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা নিচ্ছে।’সিলেট সদর…
Read Moreধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে সংসদে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল পাস
১৮ নভেম্বর ২০২০(বিবিনিউজ):নারী ও শিশু নির্যাতন দমন আইনে ‘ধর্ষিতা’ শব্দটির পরিবর্তে ‘ধর্ষণের শিকার’ শব্দবন্ধ বসিয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আনা বিল পাস হয়েছে। আজ মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল- ২০০০’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে বিলটি গত ৮ নভেম্বর সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল। গতকাল সোমবার সেই প্রতিবেদন সংসদে উত্থাপন করেন সংসদীয় স্থায়ী…
Read Moreরাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪২ জন
১৮ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ): রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১ হাজার ৮৭০ পিস ইয়াবা, ৯৯ গ্রামম হেরোইন ও ৩ কেজি ৩৪০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ২৫টি মামলা করা হয়েছে।রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি ওয়ারী জোনাল…
Read Moreসাভারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত
ষ্টাফ রিপোর্টার,১৮ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের পৃথক স্থানে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।রাতে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া ও সাভারের নামাবাজার এলাকায় সিপিসি২, র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার এএইচএম আদনান তফাদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য পন্য চানাচুর তৈরির অভিযোগে নিউ প্রেম চানাচুর কারখানার মালিক শহিদুলকে ৭৫ হাজার…
Read More