ষ্টাফ রিপোর্টার, ২৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেছেন এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ।শনিবার দুপুরে বনগাঁও ইউনিয়নের বিভিন্ন নির্মাণাধীন রাস্তা ঘাট কাল ভাটের উদ্বোধন করেন তিনি। এসময় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন,বনগাঁও ইউনিয়নে গত চার বছরে প্রায় ৬০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে।অন্যদিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেছেন এলজি এসপি তিন এর প্রকল্প পরিচালক এনামুল হাবীব।এসময় তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Read MoreDay: November 29, 2020
আইসিটির তদন্ত শাখার প্রধান সমন্বয়ক হান্নান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
২৯ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বীর মুক্তিযোদ্ধা ও ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত শাখার প্রধান সমন্বয়ক হান্নান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা ও জেল হত্যা মামলার তদন্ত শাখার প্রধান সমন্বয়ক হান্নান খানের আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।শেখ হাসিনা বলেন, তিনি আইসিটির তদন্ত শাখার প্রধান সমন্বয়ক হিসেবে সততা ও সাহসিকতার সাথে কাজ করেছেন।প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Read Moreবঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
২৯ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু সেতুর উজানে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা ব্যয়ে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের একটি পৃথক ডাবল লেনের ডুয়েল মিটার গেজ বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রধানমন্ত্রী বলেন,‘আজকে সত্যি আমি খুবই আনন্দিত। আজ থেকে যমুনা নদীর ওপর পৃথক রেলওয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। এই সেতু নির্মাণের ফলে আমি মনেকরি দেশের আভ্যন্তরীণ আর্থ-সামাজিক উন্নয়নতো হবেই আন্তর্জাতিকভাবেও আমরা লাভবান হতে পারবো।’প্রধানমন্ত্রী এ সময় সকলের উদ্দেশ্যে আরো বলেন, ‘আন্তরিকতার সঙ্গে কাজ করে দেশের মানুষের ভাগ্যের আরো উন্নয়ন…
Read Moreসাভারে শ্রমিকদের বেতন না দিয়ে পালিয়ে যাবার সময় কারখানা পরিচালক গ্রেফতার
২৯ নভেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে পালিয়ে যাওয়ার সময় একটি কারখানার পরিচালকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাতে মিরপুরের ইষ্টার্ন হাউজিংএর পল্লবী এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।আটক ওই গার্মেন্টস পরিচালকের নাম মরিয়ম বেগম (৩৭)। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার থানা এলাকার মোসাদ্দেক মোবারক আলীর স্ত্রী। তিনি সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের ওমর ফ্যাশন লিমিটেডে পরিচালক পদে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, বিরুলিয়ার গোলাম গ্রামে ওমর ফ্যাশন লিমিটেডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলো ৬৯ শ্রমিক কর্মচারী। পরে শ্রমিকদের আগষ্ট, সেপ্টেম্বর,…
Read Moreদেশে করোনায় নতুন শনাক্ত ১৭৮৮
২৯ নভেম্বর ২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় সংক্রমিত ২৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল শনিবারের চেয়ে মৃত্যু ও শনাক্ত দুই–ই কমেছে। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় দেশের ১১৮ পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হয়। এ সময়ে সুস্থ হয়েছেন…
Read Moreসাভারে গলাকাটা শিশুর লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):সাভারে জবাইকৃত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,দুপুরে উত্তর রাজাশন এলাকার একটি বাড়ির গলির মধ্যে জবাই কৃত এক নবজাতকের দেহ ও পাঁচ ফিট দুরত্বে মাথা দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তিন চার দিন আগে জন্ম নেওয়া ওই নবজাতককে হত্যা করা হয় বলে ধারণা করছে।এ বিষয়ে সাভার মডেল থানার তাহমুদুল ইসলাম,কে বা কারা ওই…
Read Moreবঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধীতা কারীদের কঠোর শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার, ২৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিরোধীতা কারীদের কঠোর শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করেছে ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।রবিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।মানববন্ধনে এসময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ উত্তরের অন্তরগত সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মানববন্ধন থেকে এসময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বলেন,ইসলামে উগ্রবাদের কোনো স্থান নেই। আলেমদের নাম করে যারা উগ্রবাদের কথা বলছে, সেটা ইসলাম বলে না। ইসলাম শান্তির কথা বলে। পৃথিবীর অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে। সেখানে…
Read More