ষ্টাফ রিপোর্টার, ২৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিরোধীতা কারীদের কঠোর শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করেছে ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
রবিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
মানববন্ধনে এসময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ উত্তরের অন্তরগত সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে এসময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বলেন,ইসলামে উগ্রবাদের কোনো স্থান নেই। আলেমদের নাম করে যারা উগ্রবাদের কথা বলছে, সেটা ইসলাম বলে না। ইসলাম শান্তির কথা বলে। পৃথিবীর অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে। সেখানে ভাস্কর্য নিয়ে কেউ কথা বলে না।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধীতা কারীদের কঠোর শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন
